হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ছেলে অভিষেকের কথায় চোখ ছলছল করে উঠল অমিতাভের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন


মুম্বাই, ১৯ নভেম্বর – এক ফ্রেমে আর সেভাবে দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। যেন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে। অবশ্য এই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।

এদিকে মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। ঐশ্বরিয়ার সঙ্গেই সারাক্ষণ দেখা যায় তাকে। এমন পরিস্থিতিতেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে গিয়ে বাবার গুরুত্ব বোঝালেন অভিষেক বচ্চন। আর ছেলের কথা শুনে ছলছল করে উঠল অমিতাভ বচ্চনের চোখ।

আরও পড়ুন

বরিশাল-কুয়াকাটা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডব: ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ২

সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তার জীবন দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়।

যাদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়। এই সিনেমার প্রচার করতেই পরিচালককে সঙ্গে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে যান অভিষেক।

মজা করতে ভালোবাসেন অভিষেক। কেবিসিতেও তার ব্যতিক্রম হল না। জানান, বাড়িতে সবাই যখন একসঙ্গে খাবার খাওয়া হয়, কেউ কোনো প্রশ্ন করলেই সমবেতভাবে ‘সাত কোটি’ (কেবিসির পুরস্কার) বলা হয়। হাসিমজা করতে করতেই আবেগপ্রবণ হয়ে যান অভিষেক।

আগামী ২২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’। শোনা যায়, এই ছবির জন্য অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।

আইএ/ ১৯ নভেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ছেলে অভিষেকের কথায় চোখ ছলছল করে উঠল অমিতাভের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ছেলে অভিষেকের কথায় চোখ ছলছল করে উঠল অমিতাভের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৯ নভেম্বর – এক ফ্রেমে আর সেভাবে দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। যেন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে। অবশ্য এই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই।এদিকে মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। ঐশ্বরিয়ার সঙ্গেই সারাক্ষণ দেখা যায় তাকে। এমন পরিস্থিতিতেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে গিয়ে বাবার গুরুত্ব বোঝালেন অভিষেক বচ্চন। আর ছেলের কথা শুনে ছলছল করে উঠল অমিতাভ বচ্চনের চোখ।সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তার জীবন দেখার দৃষ্টিভঙ্গী পালটে দেয়।যাদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়। এই সিনেমার প্রচার করতেই পরিচালককে সঙ্গে নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ে যান অভিষেক।মজা করতে ভালোবাসেন অভিষেক। কেবিসিতেও তার ব্যতিক্রম হল না। জানান, বাড়িতে সবাই যখন একসঙ্গে খাবার খাওয়া হয়, কেউ কোনো প্রশ্ন করলেই সমবেতভাবে ‘সাত কোটি’ (কেবিসির পুরস্কার) বলা হয়। হাসিমজা করতে করতেই আবেগপ্রবণ হয়ে যান অভিষেক।আগামী ২২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’। শোনা যায়, এই ছবির জন্য অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।আইএ/ ১৯ নভেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×