বগুড়া, ৮ জুন – জাকির হাসানের অসাধারণ সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল। সোমবার বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিকরা ৮৫ রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।
প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩৬৪ রানের পাহাড়সম পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে ‘এ’ দল ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায়।
কলকাতায় প্রথমবার ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত
রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ের ওপেনার ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রান করে ভালো শুরুর চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা চাপে পড়ে।
দলের হয়ে একাই লড়াই করেন ওয়েসলি মাধেভেরে। তিনি ৯৩ বলে ১৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১১৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। রায়ান বার্ল করেন ২০ রান।
বাংলাদেশের পক্ষে সামিউন বশির রাতুল ও রোহানাত দৌল্লাহ বর্ষণ ৩টি করে উইকেট শিকার করেন। এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন।
অন্যান্যদের মধ্যে অমিত হাসান ৩১, ইয়াসির আলি চৌধুরী ৩৪ এবং মোহাম্মদ আকবর আলি ২৭ রান করেন। শেষ দিকে সামিউন বশির রাতুল মাত্র ১১ বলে ২১ রান করে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেন।
এনএন/ ৮ জুন ২০২৬




মন্তব্য করুন