ঢাকা, ১৪ সেপ্টেম্বর – জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠকে অংশ নিতে পারেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে সংলাপে অংশ নেওয়ার কথা জানিয়েছে দলটির প্রেস উইং।
জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে পারেনি কমিশন। এরইমধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিশন। এসব বিষয় নিয়ে সবশেষ ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন।




মন্তব্য করুন