বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বান্দরবানের আলীকদম উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রেস্টহাউজ হল রুমে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুসাফা ভূইয়া বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালি জাতির প্রেরণার প্রতীক। তাঁর লেখা বিদ্রোহী কবিতা, গান ও প্রবন্ধ আজও গণতন্ত্র, স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে দিকনির্দেশনা দেয়।
সভায় আরও উপস্থিত ছিলেন— আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য তানভীর আহাম্মদ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম জিয়াউদ্দিন জুয়েল, রিপোর্টাস ক্লাব সাধারণ সম্পাদক সুশান্ত তঞ্চাঙ্গা সহ ছাত্রদলের ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ। তারা জাতীয় কবির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর সাহিত্যকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।




মন্তব্য করুন