হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় ক্রীড়া পুরস্কারে থাকছে না আবেদনের নিয়ম, বাছাই করবে কমিটি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন


ঢাকা, ১২ মার্চ – খেলাধুলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে থাকে। এত দিন এই পুরস্কার প্রাপ্তির জন্য ক্রীড়াবিদ বা সংগঠকদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হতো। পরবর্তীতে একাধিক কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতো।

তবে আগামীতে এই আবেদন প্রথা আর থাকছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি মনে করেন, একজন যোগ্য ক্রীড়াবিদের জন্য পুরস্কার চেয়ে আবেদন করা অত্যন্ত বিব্রতকর একটি বিষয়। তাই প্রকৃত যোগ্যদের সরকার নিজ উদ্যোগেই চিহ্নিত করে পুরস্কৃত করবে।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

সাবেক এই তারকা ফুটবলার জানান, যিনি এই পুরস্কারের যোগ্য তাকে আবেদন করতে বলাটা অসম্মানজনক। তাই এই নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মাঝে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বর্তমান নীতিমালায় পরিবর্তন এনে একটি সর্বজনস্বীকৃত জাতীয় কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিবছর যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করবে। এভাবেই প্রকৃত ক্রীড়াবিদদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একজন প্রকৃত ক্রীড়াবিদ কখনো পুরস্কারের জন্য আবেদন করতে পারেন না। অনেকেই যোগ্য হওয়ার পরও এই বিব্রতকর প্রক্রিয়ার কারণে আবেদন করা থেকে বিরত থাকেন। নতুন নীতিমালার আওতায় জাতীয় কমিটির মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হলে সেটি সবার জন্য অনেক বেশি সম্মানজনক হবে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

জাতীয় ক্রীড়া পুরস্কারে থাকছে না আবেদনের নিয়ম, বাছাই করবে কমিটি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় ক্রীড়া পুরস্কারে থাকছে না আবেদনের নিয়ম, বাছাই করবে কমিটি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১২ মার্চ – খেলাধুলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ক্রীড়া ব্যক্তিত্বদের জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে থাকে। এত দিন এই পুরস্কার প্রাপ্তির জন্য ক্রীড়াবিদ বা সংগঠকদের আনুষ্ঠানিকভাবে আবেদন করতে হতো। পরবর্তীতে একাধিক কমিটির মাধ্যমে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতো।তবে আগামীতে এই আবেদন প্রথা আর থাকছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি মনে করেন, একজন যোগ্য ক্রীড়াবিদের জন্য পুরস্কার চেয়ে আবেদন করা অত্যন্ত বিব্রতকর একটি বিষয়। তাই প্রকৃত যোগ্যদের সরকার নিজ উদ্যোগেই চিহ্নিত করে পুরস্কৃত করবে।সাবেক এই তারকা ফুটবলার জানান, যিনি এই পুরস্কারের যোগ্য তাকে আবেদন করতে বলাটা অসম্মানজনক। তাই এই নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মাঝে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।বর্তমান নীতিমালায় পরিবর্তন এনে একটি সর্বজনস্বীকৃত জাতীয় কমিটি গঠন করা হবে। এই কমিটি প্রতিবছর যাচাই করে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের নাম সুপারিশ করবে। এভাবেই প্রকৃত ক্রীড়াবিদদের সঠিকভাবে মূল্যায়ন করা হবে।প্রতিমন্ত্রী আরও বলেন, একজন প্রকৃত ক্রীড়াবিদ কখনো পুরস্কারের জন্য আবেদন করতে পারেন না। অনেকেই যোগ্য হওয়ার পরও এই বিব্রতকর প্রক্রিয়ার কারণে আবেদন করা থেকে বিরত থাকেন। নতুন নীতিমালার আওতায় জাতীয় কমিটির মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হলে সেটি সবার জন্য অনেক বেশি সম্মানজনক হবে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×