হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রোনালদোলিসবন,০১ অক্টোবর- পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে দাবি করুন, তার প্রতি অসন্তোষ থেকেই যে এই তারকা জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন, তা বলা বাহ…


রোনালদো

লিসবন,০১ অক্টোবর- পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে দাবি করুন, তার প্রতি অসন্তোষ থেকেই যে এই তারকা জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন, তা বলা বাহুল্য। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দুদিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এ কারণে সিআরসেভেন ছয় মাসের বড় নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে রয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলা বিধিতে জাতীয় দলের ক্যাম্প চলার মধ্যে ফিরে যাওয়ার শাস্তি হিসেবে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা এবং ৫০০ থেকে ১০০০ ইউরো পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে। কোনো খেলোয়াড় অনুশীলন, ম্যাচ কিংবা জাতীয় দলের যেকোনো কার্যক্রম থেকে সরে গেলেও এই নিয়ম প্রযোজ্য হবে।

এফপিএফের বিধিতে বলা হয়েছে, ‘নিয়মিতভাবে ডাক পাওয়া সত্ত্বেও কোনো খেলোয়াড় যদি যৌক্তিক কারণ ছাড়া জাতীয় দল, এফপিএফ বা পর্তুগালের ক্রীড়া-প্রতিনিধিত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনুশীলন, ম্যাচ বা কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন কিংবা তাতে উপস্থিত হতে ব্যর্থ হন, তবে তাকে এক থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হবে। এ ছাড়া ওই খেলোয়াড় পেশাদার হলে তাকে ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানাও করা হবে।’

আরও পড়ুন

খুলনায় শুরু হলো ২৮তম জাতীয় ক্রিকেট লিগ

৪১ বছর বয়সী এই পর্তুগিজ কিংবদন্তি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’

ক্যাম্প ছাড়ার কারণ ‘উপযুক্ত সময়ে’ জানানোর কথা উল্লেখ করার পাশাপাশি সতীর্থদের শুভকামনা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড রোনালদো। তিনি লিখেছেন, ‘উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ মানুষকে এর কারণ সম্পর্কে সত্যিটা জানাব, যে কারণে আমাকে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই দলের প্রতি আমি সবসময় নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল এবং আমার সব সতীর্থের জন্য, কোনো ব্যতিক্রম ছাড়াই শুভকামনা জানানোর সময়।’

এর আগে বুধবার পর্তুগালের অনুশীলনেও ছিলেন না রোনালদো। সতীর্থরা যখন ডেনমার্ক ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি হঠাৎ মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান। এ ছাড়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জেসুস বলেন, প্রতিটি খেলোয়াড়ই জানেন যে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের এবং রোনালদোও তাকে জানিয়েছিলেন, কোচের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর কথাও জানান তিনি। এর মধ্যে মূলত রোনালদোকে শুরুর একাদশে না রাখারও প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল।

জেসুস বলেন, ‘সবার জন্য নিয়ম একই। ম্যাচে কী হবে আমি জানি না। কোনো সময় যদি আমাদের রোনালদোকে প্রয়োজন হয়, সে খেলবে। যদি প্রয়োজন না হয়, খেলবে না।’ সৌদি আরবের ক্লাব আল নাসরেও প্রায় এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস বলেন, বেঞ্চে বসানোর পর অনুশীলন করতে রোনালদো অস্বীকৃতি জানাননি। তার দাবি, ‘মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। সিদ্ধান্ত আমিই নিই এবং সবাই সেটা জানে। আমি যা চাই, তার প্রতিশ্রুতি দিতে পারি। আমিই কোচ। কোনো খেলোয়াড় কখনও আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।’

এস এম/ ০১ অক্টোবর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রোনালদোলিসবন,০১ অক্টোবর- পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে দাবি করুন, তার প্রতি অসন্। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় দলের ক্যাম্প ছাড়ায় ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রোনালদোলিসবন,০১ অক্টোবর- পর্তুগালের কোচ জর্জে জেসুস যতই ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে তার কোনো বিরোধ নেই বলে দাবি করুন, তার প্রতি অসন্তোষ থেকেই যে এই তারকা জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন, তা বলা বাহুল্য। ডেনমার্কের বিপক্ষে ম্যাচের দুদিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। এ কারণে সিআরসেভেন ছয় মাসের বড় নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকিতে রয়েছেন।এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন। পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলা বিধিতে জাতীয় দলের ক্যাম্প চলার মধ্যে ফিরে যাওয়ার শাস্তি হিসেবে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা এবং ৫০০ থেকে ১০০০ ইউরো পর্যন্ত জরিমানার নিয়ম রয়েছে। কোনো খেলোয়াড় অনুশীলন, ম্যাচ কিংবা জাতীয় দলের যেকোনো কার্যক্রম থেকে সরে গেলেও এই নিয়ম প্রযোজ্য হবে।এফপিএফের বিধিতে বলা হয়েছে, ‘নিয়মিতভাবে ডাক পাওয়া সত্ত্বেও কোনো খেলোয়াড় যদি যৌক্তিক কারণ ছাড়া জাতীয় দল, এফপিএফ বা পর্তুগালের ক্রীড়া-প্রতিনিধিত্বের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অনুশীলন, ম্যাচ বা কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেন কিংবা তাতে উপস্থিত হতে ব্যর্থ হন, তবে তাকে এক থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হবে। এ ছাড়া ওই খেলোয়াড় পেশাদার হলে তাকে ৫০০ থেকে ১০০০ ইউরো জরিমানাও করা হবে।’৪১ বছর বয়সী এই পর্তুগিজ কিংবদন্তি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্প ছাড়ার কথা জানিয়ে লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি।’ক্যাম্প ছাড়ার কারণ ‘উপযুক্ত সময়ে’ জানানোর কথা উল্লেখ করার পাশাপাশি সতীর্থদের শুভকামনা জানিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ফরোয়ার্ড রোনালদো। তিনি লিখেছেন, ‘উপযুক্ত সময়ে আমি সব পর্তুগিজ মানুষকে এর কারণ সম্পর্কে সত্যিটা জানাব, যে কারণে আমাকে জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। এই দলের প্রতি আমি সবসময় নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল এবং আমার সব সতীর্থের জন্য, কোনো ব্যতিক্রম ছাড়াই শুভকামনা জানানোর সময়।’এর আগে বুধবার পর্তুগালের অনুশীলনেও ছিলেন না রোনালদো। সতীর্থরা যখন ডেনমার্ক ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তিনি হঠাৎ মাঠ ছেড়ে হোটেলে ফিরে যান। এ ছাড়া ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জেসুস বলেন, প্রতিটি খেলোয়াড়ই জানেন যে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কোচের এবং রোনালদোও তাকে জানিয়েছিলেন, কোচের যেকোনো সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে ডেনমার্কের বিপক্ষে গঞ্জালো রামোসকে আক্রমণভাগে খেলানোর কথাও জানান তিনি। এর মধ্যে মূলত রোনালদোকে শুরুর একাদশে না রাখারও প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল।জেসুস বলেন, ‘সবার জন্য নিয়ম একই। ম্যাচে কী হবে আমি জানি না। কোনো সময় যদি আমাদের রোনালদোকে প্রয়োজন হয়, সে খেলবে। যদি প্রয়োজন না হয়, খেলবে না।’ সৌদি আরবের ক্লাব আল নাসরেও প্রায় এক বছর রোনালদোর সঙ্গে কাজ করা জেসুস বলেন, বেঞ্চে বসানোর পর অনুশীলন করতে রোনালদো অস্বীকৃতি জানাননি। তার দাবি, ‘মনে হচ্ছে আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, কিন্তু কোনো সমস্যা হয়নি। সিদ্ধান্ত আমিই নিই এবং সবাই সেটা জানে। আমি যা চাই, তার প্রতিশ্রুতি দিতে পারি। আমিই কোচ। কোনো খেলোয়াড় কখনও আমার হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না।’এস এম/ ০১ অক্টোবর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×