হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইনি নোটিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ নভেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠিয়েছেন।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নাঈম সরদার এবং শাহ্ সারোয়ার সালফ শাওনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ই-মেইলে জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে দেশের প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে কার্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেশে ৩০ লাখের বেশি প্রতিবন্ধী ভোটার রয়েছেন, যাদের মধ্যে মাত্র ১০ শতাংশ প্রতিবন্ধী ভোটার ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে তথ্য পাওয়া যায়। দেশের ৯০ শতাংশ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে গণতন্ত্র চর্চায় মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিপুলসংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্রপরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।

এ অবস্থায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নোটিশ গ্রহীতাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় নির্বাচন ও সকল প্রকার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের নিশ্চয়তার জন্য মনোনয়নপত্রের সঙ্গে জামানত হিসেবে নির্ধারিত অর্থ জমাদানের বিধান থেকে অব্যাহতি দিতে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। জাতীয় নির্বাচন ও সকল প্রকার স্থানীয় সরকার নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সংখ্যক সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখার জন্য বিবাদীদেরকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্রেইল ভোটিং পদ্ধতি প্রচলনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইনি নোটিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইনি নোটিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ নভেম্বর – আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্নদের (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে অবিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এ নোটিশ পাঠিয়েছেন।মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্ট, সুপ্রিম কোর্টের দুই আইনজীবী নাঈম সরদার এবং শাহ্ সারোয়ার সালফ শাওনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ই-মেইলে জনস্বার্থে এ নোটিশ পাঠানো হয়েছে।নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে বিশেষ চাহিদা সম্পন্ন (দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী) ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কিন্তু নোটিশ গ্রহীতাদের নিষ্ক্রিয়তার কারণে দেশের প্রায় ৩০ লাখ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে কার্যকর অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী দেশে ৩০ লাখের বেশি প্রতিবন্ধী ভোটার রয়েছেন, যাদের মধ্যে মাত্র ১০ শতাংশ প্রতিবন্ধী ভোটার ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন বলে তথ্য পাওয়া যায়। দেশের ৯০ শতাংশ প্রতিবন্ধী ভোটার নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন। এর ফলে গণতন্ত্র চর্চায় মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিপুলসংখ্যক প্রতিবন্ধী নাগরিকের মতামত রাষ্ট্রপরিচালনায় প্রতিফলিত হচ্ছে না।এ অবস্থায় প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে নোটিশ গ্রহীতাদের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় নির্বাচন ও সকল প্রকার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণের নিশ্চয়তার জন্য মনোনয়নপত্রের সঙ্গে জামানত হিসেবে নির্ধারিত অর্থ জমাদানের বিধান থেকে অব্যাহতি দিতে ব্যবস্থা নিতে বলা হচ্ছে। জাতীয় নির্বাচন ও সকল প্রকার স্থানীয় সরকার নির্বাচনে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সংখ্যক সংরক্ষিত আসনের ব্যবস্থা রাখার জন্য বিবাদীদেরকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ব্রেইল ভোটিং পদ্ধতি প্রচলনের ব্যবস্থা নিতে বলা হয়েছে।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ২৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×