হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন


পটুয়াখালী, ০২ নভেম্বর – জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারাও প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।

শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এবার ‘রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার (আরপিও)’-এ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারাও প্রয়োজন মনে করলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন এ কর্মশালায়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
Print Image
[ad_1] পটুয়াখালী, ০২ নভেম্বর – জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তারাও প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম।শনিবার (১ নভেম্বর) পটুয়াখালীর কুয়াকাটার কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।ইসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়— সেই লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি বলেন, এবার ‘রিপ্রেজেন্টেশন অব দ্যা পিপল অর্ডার (আরপিও)’-এ সংশোধন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা প্রয়োজনে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত করতে পারবেন। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তারাও প্রয়োজন মনে করলে ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবেন। এরপর মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করুন। কমিশন ও প্রশাসন আপনাদের পাশে আছে।কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার এবং ইসি সচিবালয়ের উপপ্রধান মুহাম্মদ মোস্তফা হাসান। পটুয়াখালী জেলার আট উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দফতরের প্রায় ৬০ জন কর্মকর্তা অংশ নেন এ কর্মশালায়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×