হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে সরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন


ঢাকা, ১৫ নভেম্বর – অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

শনিবার (১৫ নভেম্বর) চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুর জেলায় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত কর্মী সমাবেশ করতে না পারার পর এমন মন্তব্য এলো।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

নিরাপত্তার অযুহাতে পুলিশ দিনাজপুর প্রেস ক্লাবে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারী।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়। আশঙ্কা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে, মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না।

জাপা চেয়ারম্যান বলেন, অবস্থাদৃষ্টে ধারণা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে।

ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৫ নভেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে সরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপাকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে সরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ নভেম্বর – অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।শনিবার (১৫ নভেম্বর) চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১৪ নভেম্বর) দিনাজপুর জেলায় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত কর্মী সমাবেশ করতে না পারার পর এমন মন্তব্য এলো।নিরাপত্তার অযুহাতে পুলিশ দিনাজপুর প্রেস ক্লাবে সমাবেশ করতে না দেওয়ার অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারী।বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, নিরাপত্তার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়। আশঙ্কা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে, মনে করি জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন মনে করছেন না।জাপা চেয়ারম্যান বলেন, অবস্থাদৃষ্টে ধারণা করছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে হাত পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে।ফলে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ ও প্রচলিত আইনের অপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন নিপীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না। এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ১৫ নভেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×