হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ অপরাহ্ন


নিজস্ব প্রতিবেদক: জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর কাছে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত থাকবে। তবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যেকোনো সময় শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন।


প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার (১৫ ডিসেম্বর) এ আদেশ দেন।

আরও পড়ুন

অ্যান্টালিয়ায় এরদোয়ান-তারেক রহমান বৈঠক: বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনার আভাস


গত রোববার (১২ ডিসেম্বর) ২ কন্যাকে দুদিন রাজধানীর গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশ অনুযায়ী, সেদিন রাত ১০টা থেকে শিশুদের মায়ের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু মায়ের কাছে সেই রাতে দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়নি।


সোমবার (১৩ ডিসেম্বর) সকালে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ না মানায় জাপানি মায়ের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি অবগত করা হয়। সেদিন তাৎক্ষণিক কন্যাদেরসহ বাবাকে তলব করেন আদালতের আপিল বিভাগ।


ওইদিন বেলা ১১টার পর দুই কন্যাকে সঙ্গে নিয়ে বাবা আপিল বিভাগে হাজির হন। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা খাসকামরায় ডেকে নেন দুই শিশু কন্যাকে। তাদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলার পর তাদের বাবা-মাকেও বিচারকদের খাস কামরায় ডেকে নেওয়া হয়। ওই বাবা মায়ের সঙ্গে কথা বলার পর তাদের উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে বিচারকরা বসে কথা বলেন।


সাননিউজ/এমআর



coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জাপানি মায়ের কাছে থাকবে দুই শিশু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নিজস্ব প্রতিবেদক: জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর কাছে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা আগামী ৩ জানুয়ারি পর্যন্ত থাকবে। তবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যেকোনো সময় শিশুদের বাবা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ বুধবার (১৫ ডিসেম্বর) এ আদেশ দেন। গত রোববার (১২ ডিসেম্বর) ২ কন্যাকে দুদিন রাজধানীর গুলশানে তার মায়ের বাসায় থাকার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদেশ অনুযায়ী, সেদিন রাত ১০টা থেকে শিশুদের মায়ের সঙ্গে থাকার কথা ছিল। কিন্তু মায়ের কাছে সেই রাতে দুই শিশুকে বুঝিয়ে দেওয়া হয়নি। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে দেশের সর্বোচ্চ আদালতের আদেশ না মানায় জাপানি মায়ের পক্ষ থেকে আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি অবগত করা হয়। সেদিন তাৎক্ষণিক কন্যাদেরসহ বাবাকে তলব করেন আদালতের আপিল বিভাগ। ওইদিন বেলা ১১টার পর দুই কন্যাকে সঙ্গে নিয়ে বাবা আপিল বিভাগে হাজির হন। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা খাসকামরায় ডেকে নেন দুই শিশু কন্যাকে। তাদের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলার পর তাদের বাবা-মাকেও বিচারকদের খাস কামরায় ডেকে নেওয়া হয়। ওই বাবা মায়ের সঙ্গে কথা বলার পর তাদের উভয় পক্ষের আইনজীবীদের সঙ্গে বিচারকরা বসে কথা বলেন। সাননিউজ/এমআর [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×