ঢাকা, ১১ আগস্ট – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত। এতে আরও বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ১১ আগস্ট ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান first appeared on DesheBideshe.




মন্তব্য করুন