হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন


জামালপুর, ৬ মার্চ – জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। আটককৃত স্বামী হোসাইন মো. তাইফুর রহমান (৪০) দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। এই দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে তাইফুর ধারালো অস্ত্র ও ভারি বস্তু দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ বিছানায় রেখে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আগুনের ধোঁয়া ও পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিবেশীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের মামা মনোয়ার হোসেন কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেছিলেন তানিয়া। এরপর মধ্যরাতে খবর আসে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Print Image
[ad_1] জামালপুর, ৬ মার্চ – জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার চেষ্টার অভিযোগে হোসেন তাইফুর নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে শহরের দড়িপাড়ার মণ্ডলপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশের ধারণা, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।নিহত গৃহবধূর নাম তাহমিনা আক্তার তানিয়া (৩৬)। তিনি শহরের মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে। আটককৃত স্বামী হোসাইন মো. তাইফুর রহমান (৪০) দড়িপাড়া মণ্ডলপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। এই দম্পতির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, প্রায় ১৫ বছর আগে তাহমিনা ও তাইফুরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে ঝগড়ার একপর্যায়ে তাইফুর ধারালো অস্ত্র ও ভারি বস্তু দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। এরপর ঘটনা ধামাচাপা দিতে মরদেহ বিছানায় রেখে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আগুনের ধোঁয়া ও পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিবেশীরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।নিহতের মামা মনোয়ার হোসেন কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেছিলেন তানিয়া। এরপর মধ্যরাতে খবর আসে তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×