হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জার্মানির নতুন কোচ নাগলসম্যান – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


বার্লিন, ২৪ সেপ্টেম্বর – ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে স্বাগতিক জার্মান ফুটবল দলেল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান নাগলসম্যান। বহিষ্কৃত হান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছেন নাগলসম্যান।

বায়ার্ন মিউনিখের সাবেক বস নাগলসম্যান আগামী বছর জুলাই পর্যন্ত জার্মানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ইউরো ২০২৪’এর পর ইচ্ছা করলে ৩৬ বছর বয়সী নাগলসম্যান জার্মানী ছেড়ে চলে যেতে পারেন।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

এ সম্পর্কে নাগলসম্যান এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হচ্ছে। এটা অবশ্যই বিশেষ এক মুহূর্ত। এই চ্যালেঞ্জ নেবার জন্য আমি মুখিয়ে ছিলাম।

নাগলসম্যান আরও জানিয়েছেন তিনি শুধুমাত্র ইউরোর উপর গুরুত্ব দিতে স্বল্প মেয়াদী চুক্তি করেছেন। কিন্তু চুক্তি নবায়নের বিষয়েও নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন এই জার্মান কোচ।

প্রথম কোচ হিসেবে জার্মান জাতীয় দল থেকে বহিষ্কারের এক বিরল রেকর্ডের জন্ম দিয়েছেন ফ্লিক। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে সাবেক চ্যাম্পিয়নদের বিদায়ের পরই কার্যত ফ্লিকের ওপর ক্ষুব্ধ হয় দলীয় ব্যবস্থাপনা। তার অধীনে ১৭ ম্যাচের মাত্র চারটিতে জয়ী হয়েছে জার্মানী।

২০১৮ রাশিয় বিশ্বকাপেও আগের কোচ জোয়াকিম লোয়ের অধীনে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।

নাগলসম্যানকে একজন অসাধারন কোচ আখ্যা দিয়ে ডিএফবি সভাপাতি বার্নাড নুয়েনডর্ফ বলেছেন, ভক্তদের কাছে জাতীয় দলকে পুরনো রূপে ফিরিয়ে আনার জন্য নাগলসম্যানের নিশ্চয়তায় আমরা আশ্বস্ত হয়েছি। এর মাধ্যমে ইউরোতেও আমরা সাফল্যের ব্যপারে আশাবাদী।

এ মাসের শুরুতে উল্ফসবার্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ৪-১ গোলের পরাজয়ে ফ্লিকের বিদায় নিশ্চিত হয়ে যায়। বায়ার্নেও ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন নাগলসম্যান। মার্চে জার্মান চ্যাম্পিয়নরা তাকে ছাঁটাই করার পর থেকে চাকরিবিহীণ ছিলেন।

ডিএফবি স্পোর্টিং পরিচালক রুডি ফয়লার বলেছেন নাগলসম্যান একজন আপাদমস্তক ফুটবল বিশেষজ্ঞ। তরুণ বয়সেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবার মত সব ধরনের যোগ্যতার প্রমাণ সে দিয়েছে।

ডর্টমুন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়ের প্রীতি ম্যাচটিতে ফয়লার ডাগ আউটে অস্থায়ী দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার আগেই তিনি জানিয়েছিলেন স্থায়ীভাবে দায়িত্ব নেবার কোন ইচ্ছাই তার নেই। নাগলসম্যান জানিয়েছেন ফ্রান্সের বিরুদ্ধে জয় ২০২৪ ইউরোর যাত্রা শুরুর নতুন পথ করে দিয়েছে।

জাতীয় দলে নাগলসম্যানের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বেঞ্জামিন গ্লুয়েক ও সান্দ্রো ওয়াগনার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জার্মানির নতুন কোচ নাগলসম্যান – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জার্মানির নতুন কোচ নাগলসম্যান – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] বার্লিন, ২৪ সেপ্টেম্বর – ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে স্বাগতিক জার্মান ফুটবল দলেল কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান নাগলসম্যান। বহিষ্কৃত হান্সি ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছেন নাগলসম্যান। বায়ার্ন মিউনিখের সাবেক বস নাগলসম্যান আগামী বছর জুলাই পর্যন্ত জার্মানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। ইউরো ২০২৪’এর পর ইচ্ছা করলে ৩৬ বছর বয়সী নাগলসম্যান জার্মানী ছেড়ে চলে যেতে পারেন। এ সম্পর্কে নাগলসম্যান এক বিবৃতিতে বলেছেন, আমাদের দেশে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠিত হচ্ছে। এটা অবশ্যই বিশেষ এক মুহূর্ত। এই চ্যালেঞ্জ নেবার জন্য আমি মুখিয়ে ছিলাম। নাগলসম্যান আরও জানিয়েছেন তিনি শুধুমাত্র ইউরোর উপর গুরুত্ব দিতে স্বল্প মেয়াদী চুক্তি করেছেন। কিন্তু চুক্তি নবায়নের বিষয়েও নিজের আগ্রহের ইঙ্গিত দিয়েছেন এই জার্মান কোচ। প্রথম কোচ হিসেবে জার্মান জাতীয় দল থেকে বহিষ্কারের এক বিরল রেকর্ডের জন্ম দিয়েছেন ফ্লিক। ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে সাবেক চ্যাম্পিয়নদের বিদায়ের পরই কার্যত ফ্লিকের ওপর ক্ষুব্ধ হয় দলীয় ব্যবস্থাপনা। তার অধীনে ১৭ ম্যাচের মাত্র চারটিতে জয়ী হয়েছে জার্মানী। ২০১৮ রাশিয় বিশ্বকাপেও আগের কোচ জোয়াকিম লোয়ের অধীনে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। নাগলসম্যানকে একজন অসাধারন কোচ আখ্যা দিয়ে ডিএফবি সভাপাতি বার্নাড নুয়েনডর্ফ বলেছেন, ভক্তদের কাছে জাতীয় দলকে পুরনো রূপে ফিরিয়ে আনার জন্য নাগলসম্যানের নিশ্চয়তায় আমরা আশ্বস্ত হয়েছি। এর মাধ্যমে ইউরোতেও আমরা সাফল্যের ব্যপারে আশাবাদী। এ মাসের শুরুতে উল্ফসবার্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এশিয়ান পরাশক্তি জাপানের কাছে ৪-১ গোলের পরাজয়ে ফ্লিকের বিদায় নিশ্চিত হয়ে যায়। বায়ার্নেও ফ্লিকের স্থলাভিষিক্ত হয়েছিলেন নাগলসম্যান। মার্চে জার্মান চ্যাম্পিয়নরা তাকে ছাঁটাই করার পর থেকে চাকরিবিহীণ ছিলেন। ডিএফবি স্পোর্টিং পরিচালক রুডি ফয়লার বলেছেন নাগলসম্যান একজন আপাদমস্তক ফুটবল বিশেষজ্ঞ। তরুণ বয়সেই জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেবার মত সব ধরনের যোগ্যতার প্রমাণ সে দিয়েছে। ডর্টমুন্ডে ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে জয়ের প্রীতি ম্যাচটিতে ফয়লার ডাগ আউটে অস্থায়ী দায়িত্ব পালন করেছেন। কিন্তু তার আগেই তিনি জানিয়েছিলেন স্থায়ীভাবে দায়িত্ব নেবার কোন ইচ্ছাই তার নেই। নাগলসম্যান জানিয়েছেন ফ্রান্সের বিরুদ্ধে জয় ২০২৪ ইউরোর যাত্রা শুরুর নতুন পথ করে দিয়েছে। জাতীয় দলে নাগলসম্যানের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বেঞ্জামিন গ্লুয়েক ও সান্দ্রো ওয়াগনার। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×