হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ আগস্ট – অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় আজকের ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান বর্জন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

তিনি বলেন, সোমবার রাত ৯টা ১৫ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, তারা মঙ্গলবার ‘জুলাই উদযাপন ও ঘোষণাপত্র প্রদান’ অনুষ্ঠানের দাওয়াতপত্র পৌঁছে দিতে চান। আমরা মনে করি, এটি অভ্যুত্থানের বিভিন্ন পক্ষকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার এক প্রচেষ্টা। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ইতোমধ্যে সাংগঠনিকভাবে এই কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।

রিচার্ড আরও বলেন, বর্জনের পেছনে একাধিক কারণ থাকলেও আমরা একটি মূল কারণকে সামনে আনতে চাই। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। সেই সঙ্গে আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার মানি না।

তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে মনোভাব ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, তা জুলাইয়ের আত্মত্যাগ ও প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত, তাদের প্রতি অবহেলা ও অবজ্ঞা এখন স্পষ্ট। জবাবদিহিতার অভাব, কর্তৃত্ববাদী আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় আমাদের এই সিদ্ধান্তে উপনীত করেছে।

প্রসঙ্গত, আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৫ আগস্ট ২০২৫

 


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ আগস্ট – অন্তর্বর্তী সরকারের উদ্যোগে অনুষ্ঠেয় আজকের ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠান বর্জন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।সোমবার (৪ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান রিচার্ড।তিনি বলেন, সোমবার রাত ৯টা ১৫ মিনিটে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আমাদের জানানো হয়েছে, তারা মঙ্গলবার ‘জুলাই উদযাপন ও ঘোষণাপত্র প্রদান’ অনুষ্ঠানের দাওয়াতপত্র পৌঁছে দিতে চান। আমরা মনে করি, এটি অভ্যুত্থানের বিভিন্ন পক্ষকে প্রতীকীভাবে অন্তর্ভুক্ত করার এক প্রচেষ্টা। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ইতোমধ্যে সাংগঠনিকভাবে এই কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছি।রিচার্ড আরও বলেন, বর্জনের পেছনে একাধিক কারণ থাকলেও আমরা একটি মূল কারণকে সামনে আনতে চাই। অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও সরকার এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি। সেই সঙ্গে আহত ও শহীদ পরিবারগুলোর যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে তাদের এই উদযাপন আয়োজনের নৈতিক অধিকার মানি না।তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় যে মনোভাব ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, তা জুলাইয়ের আত্মত্যাগ ও প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত। যাদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে এই সরকার প্রতিষ্ঠিত, তাদের প্রতি অবহেলা ও অবজ্ঞা এখন স্পষ্ট। জবাবদিহিতার অভাব, কর্তৃত্ববাদী আচরণ ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় আমাদের এই সিদ্ধান্তে উপনীত করেছে।প্রসঙ্গত, আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০৫ আগস্ট ২০২৫  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×