কক্সবাজার থেকে প্রাইভেটকার যোগে টেকনাফে পাচারের সময় ৭ বোতল বিদেশী মদ ও ৩ ক্যান বিয়ারসহ মো. রেদওয়ান সাদেক (১৭) নামের এক আরোহীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
রবিবার (১২ জুলাই) সন্ধ্যায় উখিয়া-টেকনাফ সড়কের শীলখালী অস্থায়ী চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটক রেদওয়ান সাদেক টেকনাফ উপজেলার পুরান পল্লানপাড়া গ্রামের মো. ইয়াছিনের ছেলে।
উখিয়া ৬৪ বিজিবি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা সেটিকে থামিয়ে তল্লাশি চালান।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ
তল্লাশিকালে প্রাইভেটকারের পেছনের আসনে বসা যাত্রী রেদওয়ান সাদেকের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তার সাথে থাকা ব্যাগটি তল্লাশি করেন। এ সময় ওই ব্যাগ থেকে ৭ বোতল বিদেশী মদ এবং ৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। অবৈধ মাদক বহনের দায়ে তাৎক্ষণিকভাবে তাকে আটক করে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর স্বীকার করেছে যে, সে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার থেকে এই মদ ও বিয়ার সংগ্রহ করে টেকনাফে নিয়ে যাচ্ছিল বলেও জানায় বিজিবি।




মন্তব্য করুন