হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন


ঠাকুরগাঁও, ১৭ মার্চ – জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ক্ষমতায় আসার পর জনগণের বিশাল ম্যান্ডেট ও গণভোটের চাওয়া ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। তিনি বলেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের চাওয়া।

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত এক কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সারজিস আলম জানান, দেশের সত্তর ভাগ মানুষ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই ম্যান্ডেট উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি হুঁশিয়ারি দেন যে, মুক্তিকামী জনতা আর কাউকে ক্ষমতা কুক্ষিগত করতে বা স্বৈরাচার হতে দেবে না। প্রয়োজনে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে নারী নির্যাতন ও হত্যার মতো অপরাধ বাড়লেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে দেশের শান্তি ও অগ্রগতি চরমভাবে ব্যাহত হচ্ছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জুলাই সনদের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদের ম্যান্ডেট ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ: সারজিস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ১৭ মার্চ – জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেছেন, ক্ষমতায় আসার পর জনগণের বিশাল ম্যান্ডেট ও গণভোটের চাওয়া ভুলে যাওয়া বিএনপির স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ। তিনি বলেন, জুলাই সনদ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, এটি সমগ্র বাংলাদেশের মানুষের চাওয়া।ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ে আয়োজিত এক কর্মী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।সারজিস আলম জানান, দেশের সত্তর ভাগ মানুষ গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই ম্যান্ডেট উপেক্ষা করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছেন বলে তিনি অভিযোগ করেন।তিনি হুঁশিয়ারি দেন যে, মুক্তিকামী জনতা আর কাউকে ক্ষমতা কুক্ষিগত করতে বা স্বৈরাচার হতে দেবে না। প্রয়োজনে সংসদ থেকে রাজপথ পর্যন্ত সর্বস্তরে প্রতিরোধ গড়ে তোলা হবে।আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে নারী নির্যাতন ও হত্যার মতো অপরাধ বাড়লেও সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এর ফলে দেশের শান্তি ও অগ্রগতি চরমভাবে ব্যাহত হচ্ছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×