হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন


ঢাকা, ০৫ অক্টোবর – জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি দলগুলোকে সতর্ক করেছেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য।

আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

আজকের আলোচনায় জুলাই সনদের সংবিধান-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হয় জাতীয় ঐকমত্য কমিশনের।

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছে জানিয়ে মঞ্জু বলেন, এখন এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক জটিলতা সৃষ্টি হচ্ছে, যা মানুষকে বিরক্ত করছে।

মঞ্জু প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে একটি সংবিধান আদেশ দিতে পারেন। কারণ, অভ্যুত্থানের মধ্য দিয়ে দুটি ক্ষমতা অর্জন হয়েছে—একটি সংশোধনের ক্ষমতা, অন্যটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই দুই ক্ষমতা থাকা সত্ত্বেও নতুন করে এখতিয়ার কেন প্রয়োজন, সেটাই প্রশ্ন।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মঞ্জু বলেন, ‘আপনারা যদি আবার সাংবিধানিক বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়ন বিলম্বিত করেন, তাহলে আরেকটি গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তখন পাঁচ-সাতটা হেলিকপ্টার লাগবে, কারণ নতুন অভ্যুত্থানে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

দেশের মানুষের এখন মূল প্রশ্ন—নির্বাচন হবে কি না। এমনটা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাই অনৈক্য দূর করে, সাংবিধানিক বিতর্ক সরিয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। বিএনপিকেও আমরা অনুরোধ করেছি, তারা যেন তাদের কিছু ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহার করে নেয়।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত হলে আর কেউ বলতে পারবে না যে এটি জনগণের ইচ্ছার প্রতিফলন নয়।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০৫ অক্টোবর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জুলাই সনদ নিয়ে ঐকমত্য না হলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ অক্টোবর – জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি দলগুলোকে সতর্ক করেছেন, জুলাই সনদ নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সমঝোতায় পৌঁছাতে না পারলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য।আজ রোববার (৫ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কবার্তা উচ্চারণ করেন তিনি।আজকের আলোচনায় জুলাই সনদের সংবিধান-সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় হয় জাতীয় ঐকমত্য কমিশনের।জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে ঐকমত্যে পৌঁছেছে জানিয়ে মঞ্জু বলেন, এখন এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অহেতুক সাংবিধানিক জটিলতা সৃষ্টি হচ্ছে, যা মানুষকে বিরক্ত করছে।মঞ্জু প্রশ্ন তোলেন, প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে একটি সংবিধান আদেশ দিতে পারেন। কারণ, অভ্যুত্থানের মধ্য দিয়ে দুটি ক্ষমতা অর্জন হয়েছে—একটি সংশোধনের ক্ষমতা, অন্যটি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা। এই দুই ক্ষমতা থাকা সত্ত্বেও নতুন করে এখতিয়ার কেন প্রয়োজন, সেটাই প্রশ্ন।রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মঞ্জু বলেন, ‘আপনারা যদি আবার সাংবিধানিক বিতর্ক তুলে জুলাই সনদ বাস্তবায়ন বিলম্বিত করেন, তাহলে আরেকটি গণ-অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়বে। তখন পাঁচ-সাতটা হেলিকপ্টার লাগবে, কারণ নতুন অভ্যুত্থানে কাউকেই ছাড় দেওয়া হবে না।’দেশের মানুষের এখন মূল প্রশ্ন—নির্বাচন হবে কি না। এমনটা উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘তাই অনৈক্য দূর করে, সাংবিধানিক বিতর্ক সরিয়ে সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে। বিএনপিকেও আমরা অনুরোধ করেছি, তারা যেন তাদের কিছু ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাহার করে নেয়।জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সবাই একমত হয়েছে জানিয়ে মঞ্জু বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত হলে আর কেউ বলতে পারবে না যে এটি জনগণের ইচ্ছার প্রতিফলন নয়।সূত্র: ঢাকা টাইমসএনএন/ ০৫ অক্টোবর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×