ঢাকা, ১৮ অক্টোবর – জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ গ্রহণ না করলেও পরেও অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
এসময় ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে।
উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমার ঢাকা কিংবা চট্টগ্রামে বাড়িও নেই, আর বিদেশে যাওয়ার তো প্রশ্নই উঠে না।
তিনি আরও বলেন, আমরা একটা জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন কোনো কিছুই ঠিক ছিল না। অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই ঠিক ছিল না। ১৫ মাস ধরে আমরা রাত-দিন পরিশ্রম করে দায়িত্ব পালন করছি, অনেক চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি অনেক ভালো।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৮ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন