হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেনেভা ক্যাম্পে ত্রিমুখী সাঁড়াশি অভিযান! র‍্যাব-পুলিশ ও ডিএনসির সাথে মাঠে নামল ডগ স্কোয়াডও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন


ঢাকা, ১ জুন – দীর্ঘদিনের মাদক ও অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুরু হয়েছে বিশাল এক যৌথ অভিযান। মাদক নির্মূল ও অপরাধীদের ধরতে আজ সোমবার বিকেল পৌনে পাঁচটা থেকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে প্রবেশ করেছে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল।

অভিযানকে আরও নিখুঁত ও জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ডগ স্কোয়াডও এই অভিযানে অংশ নিয়েছে। বিকেল থেকেই পুরো জেনেভা ক্যাম্প এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে ঢেকে ফেলা হয়েছে।

আরও পড়ুন

সালাহউদ্দিন আহমদ: প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দেবে সরকার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে জানান, এটি মূলত একটি বড় ধরনের মাদকবিরোধী ও বিশেষ চিরুনি অভিযান। র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সমন্বিতভাবে এই অ্যাকশনে নেমেছে। জেনেভা ক্যাম্পের ভেতরের অন্ধকার গলি ও মাদক কারবারিদের গোপন আস্তানাগুলো চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে।

অভিযানে কী পরিমাণ মাদক বা কতজন অপরাধী আটক হলো— তা অভিযান শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনএন/ ১ জুন ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

জেনেভা ক্যাম্পে ত্রিমুখী সাঁড়াশি অভিযান! র‍্যাব-পুলিশ ও ডিএনসির সাথে মাঠে নামল ডগ স্কোয়াডও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেনেভা ক্যাম্পে ত্রিমুখী সাঁড়াশি অভিযান! র‍্যাব-পুলিশ ও ডিএনসির সাথে মাঠে নামল ডগ স্কোয়াডও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১ জুন – দীর্ঘদিনের মাদক ও অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শুরু হয়েছে বিশাল এক যৌথ অভিযান। মাদক নির্মূল ও অপরাধীদের ধরতে আজ সোমবার বিকেল পৌনে পাঁচটা থেকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে প্রবেশ করেছে র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ দল।অভিযানকে আরও নিখুঁত ও জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ডগ স্কোয়াডও এই অভিযানে অংশ নিয়েছে। বিকেল থেকেই পুরো জেনেভা ক্যাম্প এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাদরে ঢেকে ফেলা হয়েছে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এই বিশেষ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি গণমাধ্যমকে জানান, এটি মূলত একটি বড় ধরনের মাদকবিরোধী ও বিশেষ চিরুনি অভিযান। র‍্যাব, পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সমন্বিতভাবে এই অ্যাকশনে নেমেছে। জেনেভা ক্যাম্পের ভেতরের অন্ধকার গলি ও মাদক কারবারিদের গোপন আস্তানাগুলো চিহ্নিত করে তল্লাশি চালানো হচ্ছে।অভিযানে কী পরিমাণ মাদক বা কতজন অপরাধী আটক হলো— তা অভিযান শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।এনএন/ ১ জুন ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×