হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেফ বেজোসের ব্লু অরিজিন রকেটে ভয়াবহ বিস্ফোরণ, চন্দ্র মিশনে বড় ধাক্কা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন


ওয়াশিংটন, ৩০ মে – মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। উৎক্ষেপণের আগে পরীক্ষামূলক পর্যায়ে কোম্পানিটির উচ্চাকাঙ্ক্ষী নিউ গ্লেন রকেটটি ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়েছে। এই রকেটটি ভবিষ্যৎ চন্দ্র মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

ফ্লোরিডার উৎক্ষেপণ কেন্দ্রে নিউ গ্লেন রকেটের পরীক্ষা চলাকালে গত বৃহস্পতিবার হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে বিশাল রকেটটি আগুনের গোলার মতো চারদিকে ছড়িয়ে পড়ে এবং এলাকাটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আভাসে টানা দ্বিতীয় দিন কমল তেলের দাম

চতুর্থ উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে রকেটটিতে অ্যামাজনের ৪৮টি লো আর্থ অরবিট বা লিও স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল। এই নেটওয়ার্ক মূলত ইলন মাস্কের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তবে বিস্ফোরণের সময় স্যাটেলাইটগুলো রকেটে সংযুক্ত না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও বিলম্বের কারণে নিউ গ্লেন প্রকল্পটি বাধাগ্রস্ত হচ্ছিল এবং এই দুর্ঘটনা প্রকল্পটিকে আরও অনিশ্চয়তায় ফেলল। নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় চাঁদে সরঞ্জাম পাঠানোর পরিকল্পনায় এই রকেট ব্যবহারের কথা ছিল।

দুর্ঘটনার ঠিক দুই দিন আগেই নাসা ব্লু অরিজিনকে চন্দ্র মিশনে সহায়তার জন্য ১৮৮ মিলিয়ন ডলারের একটি চুক্তি প্রদান করেছিল। ব্লু অরিজিন জানিয়েছে যে হট ফায়ার পরীক্ষার সময় একটি যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। রকেটকে স্থির রেখে ইঞ্জিন চালু করে কার্যকারিতা যাচাই করার সময় এই দুর্ঘটনা ঘটে।

এস এম/ ৩০ মে ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

জেফ বেজোসের ব্লু অরিজিন রকেটে ভয়াবহ বিস্ফোরণ, চন্দ্র মিশনে বড় ধাক্কা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেফ বেজোসের ব্লু অরিজিন রকেটে ভয়াবহ বিস্ফোরণ, চন্দ্র মিশনে বড় ধাক্কা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ৩০ মে – মহাকাশ গবেষণার প্রতিযোগিতায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে জেফ বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। উৎক্ষেপণের আগে পরীক্ষামূলক পর্যায়ে কোম্পানিটির উচ্চাকাঙ্ক্ষী নিউ গ্লেন রকেটটি ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়েছে। এই রকেটটি ভবিষ্যৎ চন্দ্র মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।ফ্লোরিডার উৎক্ষেপণ কেন্দ্রে নিউ গ্লেন রকেটের পরীক্ষা চলাকালে গত বৃহস্পতিবার হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ বিস্ফোরণে রূপ নেয়। স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে বিশাল রকেটটি আগুনের গোলার মতো চারদিকে ছড়িয়ে পড়ে এবং এলাকাটি ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।চতুর্থ উৎক্ষেপণের প্রস্তুতির অংশ হিসেবে রকেটটিতে অ্যামাজনের ৪৮টি লো আর্থ অরবিট বা লিও স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা ছিল। এই নেটওয়ার্ক মূলত ইলন মাস্কের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা হচ্ছে। তবে বিস্ফোরণের সময় স্যাটেলাইটগুলো রকেটে সংযুক্ত না থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।দীর্ঘদিন ধরে প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও বিলম্বের কারণে নিউ গ্লেন প্রকল্পটি বাধাগ্রস্ত হচ্ছিল এবং এই দুর্ঘটনা প্রকল্পটিকে আরও অনিশ্চয়তায় ফেলল। নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় চাঁদে সরঞ্জাম পাঠানোর পরিকল্পনায় এই রকেট ব্যবহারের কথা ছিল।দুর্ঘটনার ঠিক দুই দিন আগেই নাসা ব্লু অরিজিনকে চন্দ্র মিশনে সহায়তার জন্য ১৮৮ মিলিয়ন ডলারের একটি চুক্তি প্রদান করেছিল। ব্লু অরিজিন জানিয়েছে যে হট ফায়ার পরীক্ষার সময় একটি যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে। রকেটকে স্থির রেখে ইঞ্জিন চালু করে কার্যকারিতা যাচাই করার সময় এই দুর্ঘটনা ঘটে।এস এম/ ৩০ মে ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×