হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

জেবেল আলী বন্দরে নাবিকদের সুরক্ষায় সরকারের বিশেষ নজরদারি, সাহস যোগালেন মন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন


সংযুক্ত আরব আমিরাত, ২ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর নাবিকদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক নৌপথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনরত ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারির ভূয়সী প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন

নারায়ণগঞ্জের মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ধোঁয়ায় অসুস্থ হয়ে আইসিইউতে ৩ শিক্ষার্থীসহ হাসপাতালে ভর্তি ৪৮

মন্ত্রী জানান যে নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার নিশ্চয়তা প্রদান করা হয়েছে।

শেখ রবিউল আলম উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক নাবিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। চট্টগ্রামের বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করার কথাও জানান মন্ত্রী, যার মাধ্যমে নাবিকদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মন্ত্রী। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে স্থানীয় এজেন্ট এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, জাহাজটি কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থান করছে।

এম ম/ ২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

জেবেল আলী বন্দরে নাবিকদের সুরক্ষায় সরকারের বিশেষ নজরদারি, সাহস যোগালেন মন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

জেবেল আলী বন্দরে নাবিকদের সুরক্ষায় সরকারের বিশেষ নজরদারি, সাহস যোগালেন মন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
Print Image
[ad_1] সংযুক্ত আরব আমিরাত, ২ মার্চ – সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে নোঙর করা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর নাবিকদের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।সোমবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক নৌপথে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালনরত ৩১ জন নাবিকের সাহসিকতা ও পেশাদারির ভূয়সী প্রশংসা করেন তিনি।মন্ত্রী জানান যে নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়টি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নাবিকদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার নিশ্চয়তা প্রদান করা হয়েছে।শেখ রবিউল আলম উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্বক্ষণিক নাবিকদের খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। চট্টগ্রামের বিএসসি সদর দপ্তরে একটি বিশেষ ‘কন্ট্রোল সেল’ গঠন করার কথাও জানান মন্ত্রী, যার মাধ্যমে নাবিকদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল যোগাযোগ রক্ষা করা হচ্ছে। নাবিকদের মনোবল চাঙ্গা রাখতে জাহাজে উন্নতমানের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হয়েছে।দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মন্ত্রী। জরুরি প্রয়োজনে দ্রুত সহায়তা দিতে স্থানীয় এজেন্ট এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের প্রস্তুত রাখা হয়েছে। উল্লেখ্য, জাহাজটি কাতার থেকে স্টিল কার্গো নিয়ে বর্তমানে জেবেল আলী বন্দরে অবস্থান করছে।এম ম/ ২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×