কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির সুত্রে জানা যায়, শনিবার বিকাল পৌন ৫ টার দিকে পালংখালী বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৮ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে এবং বিওপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে মায়ানমার হতে জেলে বেশে ১ জন ব্যক্তি ঘাড়ে ঝাঁকি জাল নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে।
বিজিবি সদস্যগণ তল্লাশীর জন্য তার নিকট অগ্রসর হলে চোরাকারবারী তার নিকট রক্ষিত ঝাঁকি জাল ফেলে দ্রুত নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
পরে উক্ত স্থানে খালের পাড়ে পড়ে থাকা ঝাঁকি জাল তল্লাশী করে একটি প্যাকেট উদ্ধার করা হয়। যার ভেতরে নীল রঙের বায়ুরোধী ১ কাটে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরবর্তীতে ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তবে উক্ত চোরাকারবারীদকে খুঁজে পাওয়া যায়নি।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




মন্তব্য করুন