হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন


ঢাকা, ২৭ জানুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর পাশাপাশি বাংলাদেশি সব সাংবাদিকের ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার জন্য দেওয়া মিডিয়া অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে আইসিসি।

সোমবার (২৬ জানুয়ারি) এ বিষয়ে বাংলাদেশি সাংবাদিকদের ই-মেইলে জানায় আইসিসি। সেখানে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ

অ্যাক্রিডিটেশন বাতিলের ব্যাখ্যায় আইসিসি জানিয়েছে, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে নেই, তাই দেশটির সাংবাদিকদের জন্য বিশ্বকাপ কাভারের স্বীকৃতিপত্র দেওয়া সম্ভব নয়।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নয়, দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।

আগের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসির নির্ধারিত ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন।

বাংলাদেশের মানুষের বিশ্বকাপ নিয়ে আগ্রহ বরাবরই অনেক বেশি। সে কারণে প্রায় সব মিডিয়া হাউজই বিশ্বকাপ কাভার করতে সাংবাদিক পাঠিয়ে থাকে। তবে এবার দল না থাকলেও আইসিসির এই সিদ্ধান্ত সাংবাদিকরা সহজভাবে নিতে পারেননি।

এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৭ জানুয়ারি – আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিচ্ছে না। বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর পাশাপাশি বাংলাদেশি সব সাংবাদিকের ভারত বা শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভার করার জন্য দেওয়া মিডিয়া অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে আইসিসি।সোমবার (২৬ জানুয়ারি) এ বিষয়ে বাংলাদেশি সাংবাদিকদের ই-মেইলে জানায় আইসিসি। সেখানে বলা হয়, বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকায় বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।অ্যাক্রিডিটেশন বাতিলের ব্যাখ্যায় আইসিসি জানিয়েছে, যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে নেই, তাই দেশটির সাংবাদিকদের জন্য বিশ্বকাপ কাভারের স্বীকৃতিপত্র দেওয়া সম্ভব নয়।এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন, ভারত শুধু বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নয়, দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।আগের সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসির নির্ধারিত ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা আবেদন করেছিলেন।বাংলাদেশের মানুষের বিশ্বকাপ নিয়ে আগ্রহ বরাবরই অনেক বেশি। সে কারণে প্রায় সব মিডিয়া হাউজই বিশ্বকাপ কাভার করতে সাংবাদিক পাঠিয়ে থাকে। তবে এবার দল না থাকলেও আইসিসির এই সিদ্ধান্ত সাংবাদিকরা সহজভাবে নিতে পারেননি।এনএন/ ২৭ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×