হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন


আহমেদাবাদ, ৮ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নামছে স্বাগতিক ভারত।

বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।

আরও পড়ুন

সুপার নাইন্টিতে নাম লেখালেন মাহমুদউল্লাহ রিয়াদ

এর আগে সুপার এইটে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের সমীকরণের জটিলতা পেরিয়ে কিছুটা দেরিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তবে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নেয় কিউইরা।

২০২১ আসরেও তারা ফাইনালে খেলেছিল, কিন্তু সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বের সব ম্যাচে জয়লাভ করে সুপার এইটে পা রাখে। দ্বিতীয় পর্বের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছায় তারা।

ভারতের সামনে সুযোগ রয়েছে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপা এবং স্বাগতিক হিসেবে প্রথম ট্রফি জয়ের।

এনএন/ ৮ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড, ব্যাটিংয়ে ভারত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ মার্চ ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] আহমেদাবাদ, ৮ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন, যার ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নামছে স্বাগতিক ভারত।বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে।এর আগে সুপার এইটে পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচের সমীকরণের জটিলতা পেরিয়ে কিছুটা দেরিতেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। তবে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ৯ উইকেটের জয়ে ফাইনালে জায়গা করে নেয় কিউইরা।২০২১ আসরেও তারা ফাইনালে খেলেছিল, কিন্তু সেবার অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বের সব ম্যাচে জয়লাভ করে সুপার এইটে পা রাখে। দ্বিতীয় পর্বের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারলেও জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে পৌঁছায় তারা।ভারতের সামনে সুযোগ রয়েছে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় শিরোপা এবং স্বাগতিক হিসেবে প্রথম ট্রফি জয়ের।এনএন/ ৮ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×