হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্বে দুই ইংলিশ আম্পায়ার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন


নয়া দিল্লি, ৬ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।

আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে স্বাগতিক ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স ওয়ার্ফ।

আরও পড়ুন

থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম হলো বাংলাদেশ হকি দল

রিচার্ড ইলিংওয়ার্থের জন্য এটি টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার সুযোগ। এর আগে ২০২৪ সালের ফাইনালেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরগুলোতে তাকে নিয়মিত দেখা গেছে এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও তিনি আম্পায়ার ছিলেন।

অন্যদিকে অ্যালেক্স ওয়ার্ফের জন্য এটি প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ। তিনি এর আগে ২০২২ সালের নারী বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন এবং গত বছর আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন।

ফাইনালে দক্ষিণ আফ্রিকার আলাউদ্দিন পালেকার তৃতীয় আম্পায়ার হিসেবে এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্বে দুই ইংলিশ আম্পায়ার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল: ভারত-নিউজিল্যান্ড ম্যাচে দায়িত্বে দুই ইংলিশ আম্পায়ার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Print Image
[ad_1] নয়া দিল্লি, ৬ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতীক্ষিত ফাইনাল ম্যাচের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি।আগামী রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে স্বাগতিক ভারতের মোকাবিলা করবে নিউজিল্যান্ড। হাইভোল্টেজ এই ম্যাচটি পরিচালনার গুরুদায়িত্ব পেয়েছেন ইংল্যান্ডের দুই অভিজ্ঞ আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স ওয়ার্ফ।রিচার্ড ইলিংওয়ার্থের জন্য এটি টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ারিং করার সুযোগ। এর আগে ২০২৪ সালের ফাইনালেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ক্রিকেটের বড় আসরগুলোতে তাকে নিয়মিত দেখা গেছে এবং ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ও ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালেও তিনি আম্পায়ার ছিলেন।অন্যদিকে অ্যালেক্স ওয়ার্ফের জন্য এটি প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের সুযোগ। তিনি এর আগে ২০২২ সালের নারী বিশ্বকাপ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন এবং গত বছর আম্পায়ারদের এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন।ফাইনালে দক্ষিণ আফ্রিকার আলাউদ্দিন পালেকার তৃতীয় আম্পায়ার হিসেবে এবং চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। এছাড়া ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×