হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টুইটে চটেছে ইরান, সুইস রাষ্ট্রদূতকে তলব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


তেহরান, ২২ মে – ইরানি বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে টুইট সুইস রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান।

শুক্রবার করা টুইটে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি তিন বিক্ষোভকারীকে যেভাবে প্রাণদণ্ড দিয়েছে ইরান, তা মেনে নেওয়া যায় না। প্রাণদণ্ড বন্ধ হওয়া উচিত।

আরও পড়ুন

পোর্ট এলিজাবেথে রোমাঞ্চকর জয় দক্ষিণ আফ্রিকার: অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩১ রানে হারিয়ে সিরিজে সমতা

আর এতেই চরম চটেছে ইরান। দেশটি জানায়, বিচার প্রক্রিয়া এবং শাস্তি ইরানের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে সুইস রাষ্ট্রদূতের মন্তব্য করার কোনো অধিকার নেই।

সুইস রাষ্ট্রদূতকে ডেকে ঠিক এই কথাটিই স্পষ্ট করে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে তলব করেছিল। রোববার রাষ্ট্রদূত দেখা করতে গেছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলেন, শুধু টুইটের বয়ান নয়, ইরানের যে পতাকা ব্যবহার করা হয়েছে ওই টুইটে, সেটিও ভুল। পুরনো সময়ের পতাকার ছবি ব্যবহার করেছে সুইস দূতাবাস।

ইরানে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৬ বছরের এক কুর্দ নারীর মৃত্যুর পর থেকে বিক্ষোভ শুরু হয়। ঠিকমতো পোশাক পরেননি, এই অভিযোগে নীতি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষোভ শুরু হয় ইরানে। রাস্তায় রাস্তায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। বহু তারকাও এই বিক্ষোভে অংশ নেন। সরকার কঠোর হাতে বিক্ষোভ মোকাবিলা করে। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরই তিনজনকে প্রাণদণ্ড দেওয়া হলো। যা নিয়ে টুইট করেছিল সুইস দূতাবাস।

সুজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রাণদণ্ডের বিরুদ্ধে মন্তব্য করার পরেই টুইটটি করা হয়।

এদিকে ইরান জানিয়েছে, ওই তিন ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে কারণ, তারা তিনজনই ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। ইরান কোনোভাবেই এই ধরনের আচরণ বরদাস্ত করবে না।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টুইটে চটেছে ইরান, সুইস রাষ্ট্রদূতকে তলব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টুইটে চটেছে ইরান, সুইস রাষ্ট্রদূতকে তলব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] তেহরান, ২২ মে – ইরানি বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার বিরুদ্ধে টুইট সুইস রাষ্ট্রদূতকে তলব করেছে ইরান। শুক্রবার করা টুইটে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি তিন বিক্ষোভকারীকে যেভাবে প্রাণদণ্ড দিয়েছে ইরান, তা মেনে নেওয়া যায় না। প্রাণদণ্ড বন্ধ হওয়া উচিত। আর এতেই চরম চটেছে ইরান। দেশটি জানায়, বিচার প্রক্রিয়া এবং শাস্তি ইরানের অভ্যন্তরীণ বিষয়। এনিয়ে সুইস রাষ্ট্রদূতের মন্তব্য করার কোনো অধিকার নেই। সুইস রাষ্ট্রদূতকে ডেকে ঠিক এই কথাটিই স্পষ্ট করে জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইস রাষ্ট্রদূতকে তলব করেছিল। রোববার রাষ্ট্রদূত দেখা করতে গেছিলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বলেন, শুধু টুইটের বয়ান নয়, ইরানের যে পতাকা ব্যবহার করা হয়েছে ওই টুইটে, সেটিও ভুল। পুরনো সময়ের পতাকার ছবি ব্যবহার করেছে সুইস দূতাবাস। ইরানে দীর্ঘদিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ১৬ বছরের এক কুর্দ নারীর মৃত্যুর পর থেকে বিক্ষোভ শুরু হয়। ঠিকমতো পোশাক পরেননি, এই অভিযোগে নীতি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। পরে পুলিশের হেফাজতে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষোভ শুরু হয় ইরানে। রাস্তায় রাস্তায় সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। বহু তারকাও এই বিক্ষোভে অংশ নেন। সরকার কঠোর হাতে বিক্ষোভ মোকাবিলা করে। হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। তাদেরই তিনজনকে প্রাণদণ্ড দেওয়া হলো। যা নিয়ে টুইট করেছিল সুইস দূতাবাস। সুজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই প্রাণদণ্ডের বিরুদ্ধে মন্তব্য করার পরেই টুইটটি করা হয়। এদিকে ইরান জানিয়েছে, ওই তিন ব্যক্তিকে প্রাণদণ্ড দেওয়া হয়েছে কারণ, তারা তিনজনই ধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। ইরান কোনোভাবেই এই ধরনের আচরণ বরদাস্ত করবে না। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২২ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×