হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফের নয়াপাড়া ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটায় হ্নীলা ইউপিস্থ জগিরের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক।

তিনি বলেন, বুধবার রাত সাড়ে বারোটায় হ্নীলা ইউপিস্থ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযানে যায় ১৬ এপিবিএন এর একটি চৌকস আভিযানিক দল। এসময় নিবন্ধিত শিবিরের আই ব্লকস্থ জগিরের ডেইল থেকে ৫০৬/৫-৬ শেডের মৃত সুলতান আহমদের পুত্র ইসমাইল (২৯) এবং ৫৩৮/২ শেডের মৃত নবী হোসেনের পুত্র নুর ইসলাম (২০) নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন সদস্যরা। আটক ইসমাইল একাধিক মামলার এজাহারনামীয় আসামী ও নুর ইসলাম রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

তিনি আরো বলেন, ধৃত আসামীদ্বয় মাদক চোরাকারবার, অপহরণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রোহিঙ্গাদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফের নয়াপাড়া ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফের নয়াপাড়া ক্যাম্প থেকে দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৯ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে বারোটায় হ্নীলা ইউপিস্থ জগিরের ডেইল নামক এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেন ১৬ এপিবিএন এর অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক। তিনি বলেন, বুধবার রাত সাড়ে বারোটায় হ্নীলা ইউপিস্থ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরে অভিযানে যায় ১৬ এপিবিএন এর একটি চৌকস আভিযানিক দল। এসময় নিবন্ধিত শিবিরের আই ব্লকস্থ জগিরের ডেইল থেকে ৫০৬/৫-৬ শেডের মৃত সুলতান আহমদের পুত্র ইসমাইল (২৯) এবং ৫৩৮/২ শেডের মৃত নবী হোসেনের পুত্র নুর ইসলাম (২০) নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন সদস্যরা। আটক ইসমাইল একাধিক মামলার এজাহারনামীয় আসামী ও নুর ইসলাম রোহিঙ্গা সন্ত্রাসী চাকমাইয়া গ্রুপের সক্রিয় সদস্য। তিনি আরো বলেন, ধৃত আসামীদ্বয় মাদক চোরাকারবার, অপহরণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক রোহিঙ্গাদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×