হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়েছে।

টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (২৪), ব্লক-বি/৭-এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের (২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২)-এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন (২৩)।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৭ (জাদিমুড়া)-এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছের বাড়ির পার্শ্বে খালি জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাতের ডাকাতির প্রস্তুতির কথা জানতে পারে এপিবিএন। এর ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে ঐ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী

আটক মোস্তফা কামাল ও মোহাম্মদ তাহের টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি এবং মোহাম্মদ তাহের ও কামাল হোসেন পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানিয়েছে এসপি তারিকুল ইসলাম তারিক।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে অভিযান চালিয়ে ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছে থাকা বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়েছে। টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক ডেইলি বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। আটকরা হলেন- জাদিমুড়া ক্যাম্পের ব্লক-বি/১ এর নুর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল (২৪), ব্লক-বি/৭-এর আলী হোসেনের ছেলে মোহাম্মদ তাহের (২৬) ও ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২)-এর মীর আহমেদের ছেলে কামাল হোসেন (২৩)। তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্প-২৭ (জাদিমুড়া)-এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছের বাড়ির পার্শ্বে খালি জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাতের ডাকাতির প্রস্তুতির কথা জানতে পারে এপিবিএন। এর ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ তাদের ধাওয়া করে ঐ তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে বিভিন্ন আকারের দেশীয় তিনটি রাম দা জব্দ করা হয়। অন্য ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। আটক মোস্তফা কামাল ও মোহাম্মদ তাহের টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি এবং মোহাম্মদ তাহের ও কামাল হোসেন পুলিশ হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত সন্ত্রাসী বলেও জানিয়েছে এসপি তারিকুল ইসলাম তারিক। তিনি আরো জানান, আটক রোহিঙ্গা সন্ত্রাসীদের পরবর্তী আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×