কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে ২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা টেকনাফ থানাধীন জালিয়াপাড়া খানকার ডেইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় একজন সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ জঙ্গলে ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে জঙ্গলে তল্লাশি চালিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। এতে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকা।
উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন