কক্সবাজারের টেকনাফে ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কর্তৃক এই অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাহারছড়ার হাজমপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন কোস্ট গার্ড সদস্যরা। এ সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করা হয়।
জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ
তল্লাশিকালে ইজিবাইকটি থেকে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনের দায়ে ইজিবাইকে থাকা এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দকৃত দেশীয় মদ ও আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।




মন্তব্য করুন