হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ইয়াবা কারবারি হাতে ইয়াবা কারবারি নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৫ মে ২০২২, ১১:০২ অপরাহ্ন

টেকনাফে ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় অধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হাতে পা হারানো আত্মসমর্পনকারি ইয়াবা কারবারি নুরুল হক ভূট্টো মারা গেছেন। টেকনাফ থেকে আংশকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রোববার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় নুরুল হক ভুট্টোর ডান পা কেটে নেয়া হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।

নুরুল হক ভূট্টো নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র এবং আত্ম-সমর্পণকারি ইয়াবা কারবারিদের একজন। আহত হয়েছেন আব্দুস শুক্কুর ও নুরুল আবছার। এরা দুজন নুরুল হক ভূট্টোর নিকট আত্মীয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এনাম। তিনিও আত্ম-সমর্পণকারি ইয়াবা কারবারিদের একজন।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

তিনি জানান, মৌলভী পাড়া এলাকার ফজল আহমদ এর ছেলে মোহাম্মদ একরাম ও আব্দুর রহমানের সঙ্গে ইউপি নির্বাচন সহ নানা কারণে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে নুরুল হক ভূট্টো টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করে একরাম ও আব্দুর রহমানের নেতৃত্বে এলোপাতাড়ি কুপানো হয়। এসময় ভূট্টো ডান পা পুরোটায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রক্ষা করতে গিয়ে অপর দু’জনও আহত হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে অসংখ্যবার ফোন করা হলেও তা রিসিভ করেননি। তবে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনা অবহিত হবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্থানীয় লোকজন জানিয়েছে, টেকনাফে ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় অধিপত্য বিস্তারের জের ধরে মো. এনাম, নুরুল হক ভুট্টোর সাথে একরাম ও আলী আহমদ সাথে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ইয়াবা কারবারি হাতে ইয়াবা কারবারি নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ইয়াবা কারবারি হাতে ইয়াবা কারবারি নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৫ মে ২০২২, ১১:০২ অপরাহ্ন
Print Image
টেকনাফে ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় অধিপত্য বিস্তারের জের ধরে প্রতিপক্ষের হাতে পা হারানো আত্মসমর্পনকারি ইয়াবা কারবারি নুরুল হক ভূট্টো মারা গেছেন। টেকনাফ থেকে আংশকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে রোববার রাত ৮ টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মৌলভী পাড়ায় নুরুল হক ভুট্টোর ডান পা কেটে নেয়া হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। নুরুল হক ভূট্টো নাজিরপাড়া এলাকার এজাহার মিয়ার পুত্র এবং আত্ম-সমর্পণকারি ইয়াবা কারবারিদের একজন। আহত হয়েছেন আব্দুস শুক্কুর ও নুরুল আবছার। এরা দুজন নুরুল হক ভূট্টোর নিকট আত্মীয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ এনাম। তিনিও আত্ম-সমর্পণকারি ইয়াবা কারবারিদের একজন। তিনি জানান, মৌলভী পাড়া এলাকার ফজল আহমদ এর ছেলে মোহাম্মদ একরাম ও আব্দুর রহমানের সঙ্গে ইউপি নির্বাচন সহ নানা কারণে বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে নুরুল হক ভূট্টো টেকনাফের সাবরাং ইউনিয়ন থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে গতিরোধ করে একরাম ও আব্দুর রহমানের নেতৃত্বে এলোপাতাড়ি কুপানো হয়। এসময় ভূট্টো ডান পা পুরোটায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে রক্ষা করতে গিয়ে অপর দু’জনও আহত হয়। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে অসংখ্যবার ফোন করা হলেও তা রিসিভ করেননি। তবে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, এ ঘটনা অবহিত হবার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছে, টেকনাফে ইয়াবা কারবারের নিয়ন্ত্রণ ও এলাকায় অধিপত্য বিস্তারের জের ধরে মো. এনাম, নুরুল হক ভুট্টোর সাথে একরাম ও আলী আহমদ সাথে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×