কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি এসভিডি দ্রাগুনভ রাইফেল ও একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল। এছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন রয়েছে।
বুধবার সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তর করবে।”
চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ
এই তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফের নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
কোস্ট গার্ড জানায়, অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত অমান্য করে বোটটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে চক্রের সদস্যরা বোটটি ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের আটকের নিমিত্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি দুই আগ্নেয়াস্ত্রসহ ২৩৩ রাউন্ড গুলি উদ্ধার সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিদেশি দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বুধবার (। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন