হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন

সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক অভিযানে টেকনাফের শাহপরীতে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এই অভিযানে ১৭ জন জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় তারা একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেন। বোটটি তল্লাশি করে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা। একই সাথে বোট থেকে ১৭ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। বোটের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হলে, বোট এবং জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছগুলো ২০% ভ্যাট সহ মোট ১৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।

আরও পড়ুন

উখিয়ায় সাজাপ্রাপ্ত দুজনসহ গ্রেপ্তার ৭

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব জানিয়েছেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৭ জেলে আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৭ জেলে আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
Print Image
সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় পরিচালিত এক অভিযানে টেকনাফের শাহপরীতে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানে ১৭ জন জেলেকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী থেকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীয়া পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এ সময় তারা একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করেন। বোটটি তল্লাশি করে ২০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১৮ হাজার টাকা। একই সাথে বোট থেকে ১৭ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে চট্টগ্রাম মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়। বোটের মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হলে, বোট এবং জেলেদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত মাছগুলো ২০% ভ্যাট সহ মোট ১৮ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় এবং নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন শাকিব মেহবুব জানিয়েছেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×