হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন




ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে অন্য আরেকটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়।

ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, ‘অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ ব্যবসায়িক জেটকে ধাক্কা দেয়।’

তিনি বলেন, ‘আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ‘

এর আগে গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। পরে তদের সবার মৃত্যুর খবর পাওয়া যায়। এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট ৬৭ জন আরোহী মারা যান।

সূত্র: যুগান্তর
এনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ১

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যুক্তরাষ্ট্রে রানওয়ে থেকে ছিটকে গিয়ে দুই উড়োজাহাজের সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার একটি বিমানবন্দরে অবতরণের পর একটি বাণিজ্যিক বিমানের সঙ্গে অন্য আরেকটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে।বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, অ্যারিজোনার স্কটসডেল বিমানবন্দরে বিমানটির ভেতরে একজন যাত্রী আটকা পড়েন এবং আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি জেট বিমান সেখানে দাঁড়িয়ে থাকা জরুরি যানবাহনসহ অপর একটি বড় বিমানের পিছনে ধাক্কা দেয়।ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)-এর একজন মুখপাত্র বলেন, ‘অ্যারিজোনার স্কটসডেল মিউনিসিপ্যাল বিমানবন্দরে অবতরণের পর একটি লিয়ারজেট ৩৫ এ উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং গালফস্ট্রিম ২০০ ব্যবসায়িক জেটকে ধাক্কা দেয়।’তিনি বলেন, ‘আমরা জানি না কতজন আরোহী ছিলেন। এফএএ বিমানবন্দরের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ‘এর আগে গত সপ্তাহে ১০ জন আরোহী নিয়ে একটি ছোট বিমান আলাস্কার দুটি প্রত্যন্ত জনবসতির মধ্যে উড়ে যাওয়ার সময় বিধ্বস্ত হয়। পরে তদের সবার মৃত্যুর খবর পাওয়া যায়। এর আগে গত ৩০ জানুয়ারি ওয়াশিংটনে একটি যাত্রীবাহী বিমান মার্কিন সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের সাথে আকাশে সংঘর্ষে উভয় বিমানের মোট ৬৭ জন আরোহী মারা যান।সূত্র: যুগান্তরএনএন/ ১১ ফেব্রুয়ারি ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×