হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১২:০৬ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার)::

কক্সবাজারের টেকনাফে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

সরেজমিনে টেকনাফ পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কনকনে শীতের সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে কম হলেও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

নৌকার প্রার্থী শাহীন আক্তার ও বদি দম্পতি পৌরসভার চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন।

অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর ভোট প্রদান করেন টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

নৌকার প্রার্থী শাহীন আক্তার বলেন,তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এসময় তারপাশে উপস্থিত সাবেক এমপি বদি বলেন-আবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আমি আশাবাদী জনগন নৌকায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাবে।

স্বতন্ত্রপ্রার্থী নুরুল বশর বলেন- শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। উখিয়া-টেকনাফের জনগন নতুন নেতৃত্ব চাই। অপশাসন থেকে মুক্তির জন্য জনগন নিশ্চয় আমাকে নির্বাচিত করবেন।

কেন্দ্র গুলোতে দায়িত্বরত কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন- শীতের কারনে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বাড়ছে।

দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা-৩লাখ ২৬ হাজার ৯৭১ জন। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে চলছে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৭ জানুয়ারি ২০২৪, ১২:০৬ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):: কক্সবাজারের টেকনাফে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। সরেজমিনে টেকনাফ পৌরসভা ও কয়েকটি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কনকনে শীতের সকালে পুরুষ ভোটারদের উপস্থিতি একেবারে কম হলেও নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিলো। নৌকার প্রার্থী শাহীন আক্তার ও বদি দম্পতি পৌরসভার চৌধুরী পাড়া হাজী ইসলাম শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। অপরদিকে স্বতন্ত্রপ্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর ভোট প্রদান করেন টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। নৌকার প্রার্থী শাহীন আক্তার বলেন,তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। এসময় তারপাশে উপস্থিত সাবেক এমপি বদি বলেন-আবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে। আমি আশাবাদী জনগন নৌকায় ভোট প্রদান করে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসাবে। স্বতন্ত্রপ্রার্থী নুরুল বশর বলেন- শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চলছে। উখিয়া-টেকনাফের জনগন নতুন নেতৃত্ব চাই। অপশাসন থেকে মুক্তির জন্য জনগন নিশ্চয় আমাকে নির্বাচিত করবেন। কেন্দ্র গুলোতে দায়িত্বরত কয়েকজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন- শীতের কারনে ভোটারদের উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের সংখ্যাও বাড়ছে। দুই উপজেলায় মোট ভোটারের সংখ্যা-৩লাখ ২৬ হাজার ৯৭১ জন। কেন্দ্র সংখ্যা- ১০৪টি।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×