হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

টেকনাফের পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার(১৮)নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

শুক্রবার (১৬জানুয়ারি)সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো:ছিদ্দিকের মেয়ে।

নিহত তরুণীর বাবা মো:ছিদ্দিক বলেন,শুক্রবার সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে খোশগল্পে মেতেছিলেন। ওই সময় পাহাড়ী সশস্ত্র দুর্বৃত্তের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগলে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে পাহাড়ে দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিকাল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। তাদের ছোড়া গুলিতে সুমাইয়া নামে ওই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান,গুলিবিদ্ধ তরুণীর বুকে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে পাহাড়ের পাদদেশে দুর্বৃত্তের ছোড়া গুলিতে তরুণী নিহত

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Print Image
টেকনাফের পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তের ছোড়া গুলিতে সুমাইয়া আক্তার(১৮)নামে স্থানীয় এক তরুণী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শুক্রবার (১৬জানুয়ারি)সন্ধ্যায় উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার মো:ছিদ্দিকের মেয়ে। নিহত তরুণীর বাবা মো:ছিদ্দিক বলেন,শুক্রবার সন্ধ্যার আগে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে খোশগল্পে মেতেছিলেন। ওই সময় পাহাড়ী সশস্ত্র দুর্বৃত্তের ছোড়া গুলি সুমাইয়ার বুকে লাগলে তাৎক্ষণিক সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান,দীর্ঘদিন ধরে মানব পাচারকে কেন্দ্র করে পাহাড়ে দুর্বৃত্তদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে বিকাল থেকে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ শুরু হয়। তাদের ছোড়া গুলিতে সুমাইয়া নামে ওই তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নওশাদ আলম কানন জানান,গুলিবিদ্ধ তরুণীর বুকে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আনার আগে ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মো: সাইফুল ইসলাম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×