কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের শীলখালী বিজিবি চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আজিজুল হক টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবির সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। একপর্যায়ে গাড়ির পেছনের বক্সে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।পরে গাড়িতে থাকা চালক ও অন্য যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
এ সময় আজিজুল হককে আটক করা হয়। বিজিবির দাবি, জিজ্ঞাসাবাদে আজিজুল জানান, কক্সবাজার থেকে বিয়ারগুলো কিনে বেশি দামে বিক্রির জন্য টেকনাফে নিয়ে যাচ্ছিলেন তিনি।বিজিবি জানায়, প্রাইভেটকারটি আরও তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ পণ্য পাওয়া যায়নি।
জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আটক আজিজুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার, যুবক আটক সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফে একটি প্রাইভেটকার থেকে ২৮৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আজিজুল হক (২০) নামের এক যুবকক। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন