হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে বাজারে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৬ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে মোবাইলে ছবি থাকাকে কেন্দ্র করে রাগিব শাহরিয়ার মুরাদ (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে।

তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কক্সবাজার সিটি কলেজের ছাত্র। মুরাদের বাবা মোহাম্মদ সাইফুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

৬ মে (সোমবার) বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত মুরাদের ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা মোহাম্মদ আরিফ জানান, সোমবার বিকেলে রফিক ও আদিল পূর্বপরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। এসময় ভাইকে বাঁচাতে গেলে মামুনকেও কুপিয়ে আহত করা হয়।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

তিনি বলেন, মীমাংসার কথা বলে মামুনকে বাজারে ডেকে নিয়ে গিয়েছিলো। বাজারে উপস্থিত হওয়ার সাথে সাথে পাশ্ববর্তী কামারের দোকান থেকে ধারালো দা দিয়ে কোপানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে শামলাপুর এলাকার রফিক দাবি করেন মুরাদের মোবাইলে তার একটি গোপন ছবি রয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

সোমবার বিকেলে শামলাাপুর বাজারে এই ঘটনার মীমাংসা হওয়ার কথা ছিলো। মীমাংসা করতে বাজারে গেলে মুরাদকে হত্যা করা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান বলেন, ‘নিহত মুরাদের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তার ভাই মামুনের অবস্থাও আশংকাজনক।’

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে বাজারে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে বাজারে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৬ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মোবাইলে ছবি থাকাকে কেন্দ্র করে রাগিব শাহরিয়ার মুরাদ (২১) নামে এক ছাত্রলীগ নেতাকে খুন করা হয়েছে। তিনি টেকনাফের বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং কক্সবাজার সিটি কলেজের ছাত্র। মুরাদের বাবা মোহাম্মদ সাইফুল্লাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ৬ মে (সোমবার) বিকেলে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত মুরাদের ভাই আব্দুল্লাহ আল মামুনও গুরুতর আহত হয়েছে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের চাচা মোহাম্মদ আরিফ জানান, সোমবার বিকেলে রফিক ও আদিল পূর্বপরিকল্পিতভাবে মুরাদকে বাজারে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। এসময় ভাইকে বাঁচাতে গেলে মামুনকেও কুপিয়ে আহত করা হয়। তিনি বলেন, মীমাংসার কথা বলে মামুনকে বাজারে ডেকে নিয়ে গিয়েছিলো। বাজারে উপস্থিত হওয়ার সাথে সাথে পাশ্ববর্তী কামারের দোকান থেকে ধারালো দা দিয়ে কোপানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুবরণ করে। স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগে শামলাপুর এলাকার রফিক দাবি করেন মুরাদের মোবাইলে তার একটি গোপন ছবি রয়েছে। সেই ছবিকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। সোমবার বিকেলে শামলাাপুর বাজারে এই ঘটনার মীমাংসা হওয়ার কথা ছিলো। মীমাংসা করতে বাজারে গেলে মুরাদকে হত্যা করা হয়। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান বলেন, ‘নিহত মুরাদের গলায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়। তার ভাই মামুনের অবস্থাও আশংকাজনক।’

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×