হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মাছ ধরার নৌকায় ৫৬ হাজার ইয়াবা, আটক-৫

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২০ মে ২০২২, ১১:৩০ অপরাহ্ন

হেলাল উদ্দিন টেকনাফ::

কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৬হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগাড সদস্যরা।

আটক পাঁচজন হলো-মো ইলিয়াস(৪০), মো রবি আলম(১৮),মো জালাল আহমেদ(৫০), মো ওমর সিদ্দিক(১৮) ও মো আলম(২৫)।আটক মাঝিমাল্লারা সকলেই উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

আজ শুক্রবার ভোররাতে সাবরাং কাটাবুনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।বাংলাদেশ কোস্টগাড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার লেঃ কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা)লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি: শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ এনবিআরের, কড়া নজরে ১২৫ প্রতিষ্ঠান

কোস্টগাড সূত্র জানায়,ভোররাতে সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকার গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামানোর সংকেত দেয়।তবে নৌকাটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করে।পরে নৌকায় তল্লাশি করলে ৫৬হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করার পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হযেছে।আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মাছ ধরার নৌকায় ৫৬ হাজার ইয়াবা, আটক-৫

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মাছ ধরার নৌকায় ৫৬ হাজার ইয়াবা, আটক-৫

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২০ মে ২০২২, ১১:৩০ অপরাহ্ন
Print Image
হেলাল উদ্দিন টেকনাফ:: কক্সবাজারের টেকনাফে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৬হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে কোস্টগাড সদস্যরা। আটক পাঁচজন হলো-মো ইলিয়াস(৪০), মো রবি আলম(১৮),মো জালাল আহমেদ(৫০), মো ওমর সিদ্দিক(১৮) ও মো আলম(২৫)।আটক মাঝিমাল্লারা সকলেই উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আজ শুক্রবার ভোররাতে সাবরাং কাটাবুনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।বাংলাদেশ কোস্টগাড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার লেঃ কমান্ডার বিএন (মিডিয়া কর্মকর্তা)লাবিব উসামা আহমাদুল্লাহ্ এ তথ্যটি নিশ্চিত করেছেন। কোস্টগাড সূত্র জানায়,ভোররাতে সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি ইঞ্জিন চালিত নৌকার গতিবিধি সন্দেহ হলে কোস্টগার্ড সদস্যরা টর্চ লাইট ও বাঁশির মাধ্যমে থামানোর সংকেত দেয়।তবে নৌকাটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করে।পরে নৌকায় তল্লাশি করলে ৫৬হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করার পাশাপাশি পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হযেছে।আটক ব্যক্তিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×