কক্সবাজারের টেকনাফে আদালত কর্তৃক সাজা ঘোষণার পর দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।
বুধবার (০১ জুলাই) বিকেলে টেকনাফ পৌরসভাস্থ নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মুহাম্মদ ছালাম (৪৫)। সে টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত মুহাম্মদ ছালামের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলা রয়েছে।
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান
উক্ত মামলায় আদালত তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু সাজা পরোয়ানা জারির পর থেকেই আইনি চোখ ফাঁকি দিয়ে সে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
র্যাব জানায়, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ছালামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সাজাপ্রাপ্ত এই আসামিকে কক্সবাজারের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।



মন্তব্য করুন