হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্ত্রীসহ ভারত যাওয়ার পথে আ’লীগ নেতাকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন


যশোর, ০২ আগস্ট – যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় ‘স্টপলিস্টে’ থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আবুল কালাম আজাদ (৪১) নামে ওই নেতা শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আবুল কালাম আজাদকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আরও পড়ুন

বিশ্ববাজারে সোনার বড় দরপতন: এক বছরেরও বেশি সময়ের সর্বনিম্ন দামে মূল্যবান এই ধাতু

জানা যায়, তিনি স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত থাকায় ভারত গমনে অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়। আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ইমিগ্রেশন পুলিশ তার সম্পর্কে আরও যাচাইবাছাইয়ের জন্য শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিআই-১) এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করলে এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়, তার নামে কোনো মামলা না থাকলেও ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বিদেশ গমনের অনুমতি দেওয়া যাচ্ছে না।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০২ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্ত্রীসহ ভারত যাওয়ার পথে আ’লীগ নেতাকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্ত্রীসহ ভারত যাওয়ার পথে আ’লীগ নেতাকে আটকে দিলো ইমিগ্রেশন পুলিশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২ আগস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] যশোর, ০২ আগস্ট – যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় ‘স্টপলিস্টে’ থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আবুল কালাম আজাদ (৪১) নামে ওই নেতা শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আবুল কালাম আজাদকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।জানা যায়, তিনি স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত থাকায় ভারত গমনে অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়। আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ইমিগ্রেশন পুলিশ তার সম্পর্কে আরও যাচাইবাছাইয়ের জন্য শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিআই-১) এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করলে এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়, তার নামে কোনো মামলা না থাকলেও ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বিদেশ গমনের অনুমতি দেওয়া যাচ্ছে না।বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না।সূত্র: আরটিভি নিউজএনএন/ ০২ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×