কক্সবাজারের টেকনাফের একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। এ সময় সাতটি ওয়ারেন্ট তামিল করা হয়।
পাশাপাশি অনলাইন জুয়া, সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিট পর্যন্ত টেকনাফের একাধিক রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।
সুত্রে জানা যায়,ছয় মাসের সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় চারটি ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
নিয়মিত মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে দুটি এবং অপর দুজনের বিরুদ্ধে একটি করে ওয়ারেন্ট রয়েছে।অন্যদিকে, অনলাইন জুয়া, সরকারি ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অপরাধে সাতজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।অভিযানে মোট সাতটি ওয়ারেন্ট তামিল এবং একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুড়িমারী সীমান্তে লাইট বন্ধ করে বিএসএফের পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর বাধায় ব্যর্থ
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: টেকনাফে যৌথ অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ১১ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: কক্সবাজারের টেকনাফের একাধিক রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যা। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন