হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রোনালদোর ছেলেলিসবন,০৩ নভেম্বর-বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার বাবার পথ অনুসরণ করে ফুটবল ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথম…


রোনালদোর ছেলে

লিসবন,০৩ নভেম্বর-বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার বাবার পথ অনুসরণ করে ফুটবল ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ।

আগামী ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফিলিপে রামোস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমিতে খেলা রোনালদো জুনিয়র। সতীর্থদের কাছে তিনি ‘ক্রিশ্চিয়ানিনিয়ো’ নামেও পরিচিত।

পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে অবশ্য এবারই প্রথম ডাক পেলেন না তিনি। গত বছরের মে মাসে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর খেলেছেন অনূর্ধ্ব-১৬ দলেও। দুই বয়সভিত্তিক দল মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে পাঁচটি গোল করেছেন তিনি। এর মধ্যে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নয় ম্যাচে তিনটি গোল রয়েছে।

আরও পড়ুন

প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিলেন মুস্তাফিজ

ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন রোনালদো জুনিয়র। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরোজিরোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।

আগামী ১১ নভেম্বর আন্দোরার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করবে পর্তুগাল। ১৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া। এরপর ১৭ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। তিনটি ম্যাচই পর্তুগালের ওইরাসে দেশটির ফুটবল ফেডারেশনের অনুশীলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্বে যেতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে।

বাবার মতোই আক্রমণভাগে খেলেন রোনালদো জুনিয়র। তাই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনা হওয়াটাই স্বাভাবিক। তবে ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে বাড়তি প্রত্যাশা বা চাপ তৈরি করতে চান না পর্তুগিজ এই মহাতারকা।

এস এম/ ০৩ নভেম্বর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রোনালদোর ছেলেলিসবন,০৩ নভেম্বর-বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার বাবার পথ অনুসরণ করে ফুটবল ক্যারিয়ারে আরও এক ধাপ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রথমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনালদোর ছেলে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রোনালদোর ছেলেলিসবন,০৩ নভেম্বর-বাবা ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্ব ফুটবলের মহাতারকা। এবার বাবার পথ অনুসরণ করে ফুটবল ক্যারিয়ারে আরও এক ধাপ এগিয়ে গেলেন তাঁর বড় ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র। প্রথমবারের মতো পর্তুগালের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ১৬ বছর বয়সী এই তরুণ।আগামী ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব সামনে রেখে সোমবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগালের কোচ ফিলিপে রামোস। ঘোষিত দলে জায়গা পেয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের একাডেমিতে খেলা রোনালদো জুনিয়র। সতীর্থদের কাছে তিনি ‘ক্রিশ্চিয়ানিনিয়ো’ নামেও পরিচিত।পর্তুগালের বয়সভিত্তিক জাতীয় দলে অবশ্য এবারই প্রথম ডাক পেলেন না তিনি। গত বছরের মে মাসে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর খেলেছেন অনূর্ধ্ব-১৬ দলেও। দুই বয়সভিত্তিক দল মিলিয়ে এখন পর্যন্ত ১৩ ম্যাচে পাঁচটি গোল করেছেন তিনি। এর মধ্যে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে চার ম্যাচে দুটি এবং অনূর্ধ্ব-১৬ দলের হয়ে নয় ম্যাচে তিনটি গোল রয়েছে।ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন রোনালদো জুনিয়র। পর্তুগিজ সংবাদমাধ্যম জিরোজিরোর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে সাত ম্যাচে তিনটি গোল করেছেন তিনি।আগামী ১১ নভেম্বর আন্দোরার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব শুরু করবে পর্তুগাল। ১৪ নভেম্বর তাদের প্রতিপক্ষ বুলগেরিয়া। এরপর ১৭ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে দলটি। তিনটি ম্যাচই পর্তুগালের ওইরাসে দেশটির ফুটবল ফেডারেশনের অনুশীলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরবর্তী পর্বে যেতে হলে গ্রুপের সেরা দুই দলের মধ্যে থাকতে হবে পর্তুগালকে।বাবার মতোই আক্রমণভাগে খেলেন রোনালদো জুনিয়র। তাই পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে তাঁর তুলনা হওয়াটাই স্বাভাবিক। তবে ছেলের ফুটবল ক্যারিয়ার নিয়ে বাড়তি প্রত্যাশা বা চাপ তৈরি করতে চান না পর্তুগিজ এই মহাতারকা।এস এম/ ০৩ নভেম্বর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×