হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন’র বিশেষ অভিযান: ৫ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক::

টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে ১৬ এপিবিএন। আটককৃতদের মধ্যে তিনজন অনলাইন জুয়া খেলার সময় এবং দুজন মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা দেওয়ার সময় ধরা পড়ে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ জুলাই) ১৬ এপিবিএন’র সহ-অধিনায়ক শৈলেন চাকমার নেতৃত্বে এই অভিযান শুরু হয়।

এপিবিএন জানায়, লেদা ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পাহাড়ি এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযান চলাকালে, প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার সময় মো. শহিদুল ইসলাম (২৪), মো. আনাস (১৬), এবং মো. জাকের (১৯) কে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন

জামায়াতের সঙ্গে নির্বাচনি ঐক্য: অভ্যন্তরীণ দ্বন্দ্বে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা, তাজনূভা ও সামান্তা শারমিন

একই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগে ইমরুল কবির (২২) এবং নুরুল আফছার (১৯) নামে দুজনকে আটক করা হয়। ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৮৬ ধারা ভঙ্গের দায়ে তাদেরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আটককৃত এই পাঁচজনই লেদা ২৪ নম্বর ক্যাম্প এলাকার বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ১৬ এপিবিএন।

অভিযানে অংশ নেন ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বিন মান্নান, ২৪ নম্বর লেদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুমন কর, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. হাসান হাফিজুর রহমান, পিপিএমসহ অন্যান্য কর্মকর্তা।

এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন’র বিশেষ অভিযান: ৫ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন’র বিশেষ অভিযান: ৫ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক:: টেকনাফের লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে ১৬ এপিবিএন। আটককৃতদের মধ্যে তিনজন অনলাইন জুয়া খেলার সময় এবং দুজন মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা দেওয়ার সময় ধরা পড়ে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার (২৯ জুলাই) ১৬ এপিবিএন'র সহ-অধিনায়ক শৈলেন চাকমার নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এপিবিএন জানায়, লেদা ক্যাম্পের বিভিন্ন ব্লক ও পাহাড়ি এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযান চলাকালে, প্রকাশ্যে অনলাইন জুয়া খেলার সময় মো. শহিদুল ইসলাম (২৪), মো. আনাস (১৬), এবং মো. জাকের (১৯) কে আটক করা হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারায় তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযানে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়ার অভিযোগে ইমরুল কবির (২২) এবং নুরুল আফছার (১৯) নামে দুজনকে আটক করা হয়। ১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৮৬ ধারা ভঙ্গের দায়ে তাদেরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটককৃত এই পাঁচজনই লেদা ২৪ নম্বর ক্যাম্প এলাকার বাসিন্দা। দণ্ডপ্রাপ্ত আসামিদের পরবর্তীতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ১৬ এপিবিএন। অভিযানে অংশ নেন ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আল ইমরান, জাদিমুড়া ক্যাম্পের (সিআইসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার বিন মান্নান, ২৪ নম্বর লেদা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) সুমন কর, নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. হাসান হাফিজুর রহমান, পিপিএমসহ অন্যান্য কর্মকর্তা। এপিবিএন'র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অপরাধ দমন, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, তালিকাভুক্ত সন্ত্রাসী ও ডাকাত গ্রুপের সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×