হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, রাতের আঁধারে পালিয়ে গেলো পাচারকারীরা

নিজস্ব প্রতিবেদক ::

নিজস্ব প্রতিবেদক ::

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর…

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে ইয়াবার এই বিশাল চালানটি জব্দ করা হয়।

রোববার রাতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী সাবরাং বাজার পাড়া এলাকায় ইয়াবার বড় একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফে লবণের মাঠ সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন সন্দেহভাজন মাদক কারবারি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

চকরিয়ায় বৃত্তি পরীক্ষার নামে রমরমা বাণিজ্য, প্রতারনার শিকার শিক্ষার্থীরা, ১৪৫ বিদ্যালয়ে জরুরি নোটিশ

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া কারবারিদের ফেলে যাওয়া ৪টি কাপড়ের পোটলা থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, জব্দকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, রাতের আঁধারে পালিয়ে গেলো পাচারকারীরা সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। রোববার (১৩। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, রাতের আঁধারে পালিয়ে গেলো পাচারকারীরা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে র‍্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার, রাতের আঁধারে পালিয়ে গেলো পাচারকারীরা

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক :: | প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবরাং বাজার পাড়া এলাকা থেকে ইয়াবার এই বিশাল চালানটি জব্দ করা হয়। রোববার রাতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে। র‍্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী সাবরাং বাজার পাড়া এলাকায় ইয়াবার বড় একটি চালান বিক্রির উদ্দেশ্যে মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে টেকনাফে লবণের মাঠ সংলগ্ন ইটের সলিং রাস্তার ওপর পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন সন্দেহভাজন মাদক কারবারি রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পালিয়ে যাওয়া কারবারিদের ফেলে যাওয়া ৪টি কাপড়ের পোটলা থেকে ৬ লাখ ১৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, জব্দকৃত ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতার করতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×