কক্সবাজারের টেকনাফে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিউটি বেগম (৩৭) নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন। তিনি ঢাকার সাভার এলাকার বাসিন্দা মো. বাবুল আক্তারের মেয়ে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।
বিজিবি জানায়, ওইদিন সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় ঢাকাগামী স্কার ট্রাভেলস স্লিপার বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী বিউটি বেগমের আসনের সিটের ফোমের নিচ থেকে সাদা প্যাকেটে স্কচটেপ মোড়ানো ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিউটি জানান, ইয়াবা ঢাকায় পৌঁছে দিলে তাকে ২০ হাজার টাকা পাওনা দেওয়ার কথা ছিল। তবে বাস তল্লাশিতে আর কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।
ইরান সংঘাত ও মার্কিন রাজনৈতিক বাকযুদ্ধ: ট্রাম্প ও ওবামার মুখোমুখি অবস্থান
লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, “মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক নারীকে আইনগত প্রক্রিয়ায় টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।




মন্তব্য করুন