হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৪ বছরের শিশু আফসির লাশ উদ্ধার, জড়িত থাকার সন্দেহে ৬ জন আটক

শহিদুল ইসলাম::

শহিদুল ইসলাম::

রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোয়াকিয়া পাড়ায় ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে।

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে টেকনাফ মডেল থানার তদন্ত ওসি হিমেল বড়ুয়া জানিয়েছেন।

নিহত শিশুটির নাম আফসি মনির(৪)। সেই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াকিয়া পাড়া গ্রামের ইঞ্জিনিয়ার মামুনের কন্যা।রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হ্নীলার পূর্ব পানখালী এলাকার দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।

পরিবারের দাবি, শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আফসি নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তারা আরও জানান, আফসির কানের দুল পাওয়া যায়নি এবং তার মুখে প্লাস্টারের দাগ ছিল।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া জানান, “বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টেকনাফে ৪ বছরের শিশু আফসির লাশ উদ্ধার, জড়িত থাকার সন্দেহে ৬ জন আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৪ বছরের শিশু আফসির লাশ উদ্ধার, জড়িত থাকার সন্দেহে ৬ জন আটক

প্রতিবেদক: শহিদুল ইসলাম:: | প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোয়াকিয়া পাড়ায় ৪ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবার। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৬ জনকে আটক করেছে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে টেকনাফ মডেল থানার তদন্ত ওসি হিমেল বড়ুয়া জানিয়েছেন। নিহত শিশুটির নাম আফসি মনির(৪)। সেই কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা হোয়াকিয়া পাড়া গ্রামের ইঞ্জিনিয়ার মামুনের কন্যা।রবিবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হ্নীলার পূর্ব পানখালী এলাকার দিলু মেম্বারের বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পরিবারের দাবি, শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে আফসি নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তারা আরও জানান, আফসির কানের দুল পাওয়া যায়নি এবং তার মুখে প্লাস্টারের দাগ ছিল। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া জানান, “বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×