টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (১৩ অক্টোবর) রাতে নাফ নদীর তীরবর্তী জালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা অভিযানে গেলে এক সন্দেহভাজন ব্যক্তি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় সে একটি প্লাস্টিকের বস্তা নদী তীরবর্তী ধানক্ষেতে ফেলে দেয়। পরে বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
অপ্রতিম হত্যায় ৩১ দিনে চাঞ্চল্যকর চার্জশিট, অভিযুক্ত ৪ জন




মন্তব্য করুন