হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন


ওয়াশিংটন, ২৫ এপ্রিল – জো বাইডেন ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তাঁর বয়স ৮০। ২০২০ সালে দায়িত্ব নিয়েই তিনি সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্টের তকমা পেয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে দায়িত্ব ছাড়ার সময় তাঁর বয়স হবে ৮৬ বছর।

আরও পড়ুন

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ১৯ নভেম্বর

এ বয়সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন জো বাইডেন। এ জন্য ২৫ এপ্রিল তথা মঙ্গলবারকে বেছে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। কারণ ২০১৯ সালের এই দিন তিনি তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণা দিয়েছিলেন।

যদিও হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় নির্বাচনের ঘোষণার বিষয়ে কিছু বলেনি। কিন্তু একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনের ঘোষণা দিতে পারেন বাইডেন।

পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে তিন মিনিটের একটি ভিডিও বার্তায় জো বাইডেন বলেন, ‘আমি যখন চার বছর আগে যখন প্রেসিডেন্ট পদের জন্য লড়াই শুরু করেছিলাম, তখন আমি বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ শুরু করেছি। এখনও আছি।’

এদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। তাই আবারও বাইডেন-ট্রাম্প জুটির লড়াই দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে।

সূত্র: সমকাল
এম ইউ/২৫ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা বাইডেনের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ এপ্রিল ২০২৩, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ওয়াশিংটন, ২৫ এপ্রিল – জো বাইডেন ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তাঁর বয়স ৮০। ২০২০ সালে দায়িত্ব নিয়েই তিনি সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্টের তকমা পেয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলে দায়িত্ব ছাড়ার সময় তাঁর বয়স হবে ৮৬ বছর। এ বয়সে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিতে যাচ্ছেন জো বাইডেন। এ জন্য ২৫ এপ্রিল তথা মঙ্গলবারকে বেছে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। কারণ ২০১৯ সালের এই দিন তিনি তৎকালীন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ঘোষণা দিয়েছিলেন। যদিও হোয়াইট হাউস এবং ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট জো বাইডেনের পুনরায় নির্বাচনের ঘোষণার বিষয়ে কিছু বলেনি। কিন্তু একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনের ঘোষণা দিতে পারেন বাইডেন। পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে তিন মিনিটের একটি ভিডিও বার্তায় জো বাইডেন বলেন, ‘আমি যখন চার বছর আগে যখন প্রেসিডেন্ট পদের জন্য লড়াই শুরু করেছিলাম, তখন আমি বলেছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যুদ্ধ শুরু করেছি। এখনও আছি।’ এদিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০২৪ সালের নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন। তাই আবারও বাইডেন-ট্রাম্প জুটির লড়াই দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে। সূত্র: সমকালএম ইউ/২৫ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×