হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ৩

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ থানাধীন মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫।

আটককৃত মাদক কারবারি টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্ডলপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল (৪৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রবিবার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলাম এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইসমাইল নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়।

এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়ণকক্ষে খাটের নিচে সবুজ প্লাস্টিকের বস্তার ভেতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন

ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে ৫ লাখ ৭৫ হাজার মানুষ

র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আটককৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়।

আটককৃত মাদক কারবারী জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক মজুদ করে থাকে।

পরবর্তীতে অত্যন্ত কৌশলে আর্থিক লাভের জন্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত ও পলাতক অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ১, পলাতক ৩

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৭ আগস্ট ২০২৩, ০৭:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফ থানাধীন মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫। আটককৃত মাদক কারবারি টেকনাফ সাবরাং ইউনিয়নের ৪নং ওয়ার্ড মন্ডলপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইসমাইল (৪৯)। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার (২৭ আগস্ট) সকালে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের সাবরাং মন্ডলপাড়া এলাকার নুরুল ইসলাম এর বসত বাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবাসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ ইসমাইল নামে একজন মাদক কারবারীকে আটক করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার বসত ঘরের শয়ণকক্ষে খাটের নিচে সবুজ প্লাস্টিকের বস্তার ভেতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রয়েছে বলে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির বসত ঘর তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে আটককৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র। তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহপূর্বক মজুদ করে থাকে। পরবর্তীতে অত্যন্ত কৌশলে আর্থিক লাভের জন্য ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য বিভিন্ন পন্থায় নিজেদের হেফাজতে রেখে টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে বলে জানা যায়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত ও পলাতক অজ্ঞাতনামা ২/৩ জন মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×